BREAKING: দেশজুড়ে ফের আক্রান্ত ৬৯ হাজারের বেশি, দেশজুড়ে মৃত্যু ছাড়াল ৫৬ হাজার

নয়াদিল্লি: দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ফের শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৬৯ হাজার ২৩৯ জন। এই সময়ের মধ্যে দেশজুড়ে মৃত্যু হয়েছে ৯১২ জনের।

নতুন করে সংক্রমণের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লক্ষ ৪৪ হাজার ৯৪১ এ। এরমধ্যে ৭ লক্ষ ৭ হাজারেরও বেশি অ্যাক্টিভ কেস। সারা দেশে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ২২ লক্ষ ৮০ হাজারেরও বেশি মানুষ। দেশজুড়ে মৃত্যু হয়েছে মোট ৫৬ হাজার ৭০৬ জনের।

দেশে ২০ লক্ষ হওয়ার পর মাত্র ১৫ দিনের মধ্যেই ৩০ লক্ষ হয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। অর্থাৎ তথ্য অনুযায়ী ভারতে মাত্র ১৫ দিনে করোনা আক্রান্ত ১০ লক্ষ মানুষ! ৭ অগস্ট দেশে ২০ লক্ষ ছিল করোনা আক্রান্তের সংখ্যা ২২ অগস্ট রাতেই তা দাঁড়িয়েছে ৩০ লক্ষে।

মোট সংক্রমণের নিরিখে আমেরিকা আর ব্রাজিলের পরেই রয়েছে ভারত। শেষ কয়েক সপ্তাহ জুড়ে আমেরিকা ও ব্রাজিলের থেকেও প্রতিদিন বেশি মানুষ আক্রান্ত হচ্ছে ভারতে।

দেশের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৫৭ হাজার ৪৫০। তামিলনাডুতে আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৭৩ হাজার ৪১০ জন। এরপরেই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার ২১৬ জন।

অন্যদিকে ভারতে জোরকদমে চলছে ভ্যাক্সিনের ট্রায়াল। কীভাবে দেশের মানুষকে সেই ভ্যাক্সিন পর্যায়ক্রমে দেওয়া হবে, সেই পরিকল্পনাও বানিয়ে রাখছে কেন্দ্র। আগে অনুমান করা হয়েছিল যে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হতে সময় লাগবে ৭ থেকে ৮ মাস। তবে এখন মনে করা হচ্ছে, তা অনেক আগেই হয়ে যাবে। ১৭ টি সেন্টারে ১৬০০ ভলান্টিয়ারের উপর চলবে সেই ট্রায়াল। ২২ অগস্ট থেকে শুরু হচ্ছে সেই ট্রায়ালের কর্মসূচী।

The post BREAKING: দেশজুড়ে ফের আক্রান্ত ৬৯ হাজারের বেশি, দেশজুড়ে মৃত্যু ছাড়াল ৫৬ হাজার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3aMSKlf
إرسال تعليق (0)
أحدث أقدم