সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় :ভারতীয় ক্রিকেটে তখন উইকেটকিপার ব্যাটসম্যানের প্রয়োজন। আপনি এলেন সৌরভের নজরে পরে। তারপর দেখলেন। এরপর শুধুই জয় করলেন। একের পর এক ট্রফি থেকে ফ্যানের হৃদয়। কিন্তু বিদায় বেলায় এ কী করলেন?
কোটি কোটি ফ্যানের হৃদয় ভাঙার সাহস কে আপনাকে দিয়েছে? এর দায় আপনাকে নিতেই হবে মাহি। হলুদ জার্সিতে আপনি চেন্নাইয়ের ‘। কিন্তু ওই নীল জার্সিতে তো আপনি সারা দেশের , সবার ঘরের ছেলে…… কারও মাহি, কারও মাহি ভাই, কারও বা এম এস। অনেকেই জানতেন আপনি আর কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবেন না। তবু এমন ভাবে ধাক্কাটা না দিলেই পারতেন। শেষ বল পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে ভালোবাসেন। শেষ বেলায় এই ম্যাচটা ভক্তদের জিতিয়ে দিয়েই মাঠ ছাড়তে পারতেন। কেন ছেড়ে গেলেন অসমাপ্ত লোকগাথার পাতা? দেশ জুড়ে এত দুঃখের মাঝে এই এক্সট্রা দুঃখটা কেন দিলেন? এই বেদনার দায়িত্ব আপনি তো নেবেন না। বরাবরের মতো কুল হয়ে থাকবেন। এতটা বোধ হয়…….
আপনি আনপ্রেডিক্টেবল। টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলেন হঠাৎ করেই। খেলাটাও যে ছেড়ে দেবেন কে ভেবেছিল। ৯০ টেস্ট খেলার পর ১০০টেস্টের হাতছানি। আপনি মাঠে রেখে দিয়ে এলেন। ছোট ফরম্যাটের অধিনায়কত্ব সেটাও ছেড়েছিলেন হঠাৎ করেই। একদিন এসে নিজের মতো বলে দিলেন। কিন্তু এবারে? এতটাই যখন অপেক্ষা করালেন তাহলে কেন এমন প্রস্থান?
বোর্ড প্রেসিডেন্ট তো বলেছিলেন আপনার যোগ্য সম্মানের কোনও অভাব হবে না। তবু অভিমানটা কোথায় বোঝা গেল না? সেমিফাইনালের ওই রান আউটটা কি এখনও মনের ভেতর কুড়ে কুড়ে খায়? নাকি নিন্দুকদের আরও কিছু দেখিয়ে দিতে চেয়েছিলেন। যার জন্য এই দীর্ঘ নীরবতা। এমন ভাবে কেউ ইচ্ছা করে সরে যায়! অনেকেই জানেন আপনার সম্ভবত টার্গেট ছিল ২০২০ টি-২০ বিশ্বকাপ। করোনা সব প্ল্যান বদলে দিয়েছিল। কিন্তু এমন নীরবতার পর এই বোমা নিক্ষেপ! আহতদের এমন ভাবে চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়ার কষ্টের দায়িত্ব কি নেবেন আপনি?
নীল জার্সিতে অন্তত আর একবার ফ্যানেরা দেখতে চেয়েছিল তো। এই শেষ গ্যাম্বলটা না করলেই পারতেন।তবু করলেনই যখন, তখন……… ওঁদের একরাশ হতাশা ছাড়া কিছু আসে না মাহি। স্বাধীনতা দিবসের দিন মাহি স্বাধীন। উফফফফ……মানতে বড় বাঁধছে…….ওঁদের…..তবু মানতে হয়। এটাই হয়তো ‘mahi way’
The post কোটি কোটি ফ্যানের হৃদয় এভাবে ভাঙার দায়িত্ব আপনি নেবেন কি মাহি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3iIM7mC