স্টাফ রিপোর্টার, কলকাতা: পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা ভোটে জিততে হলে যে সব বিষয়ে আন্দোলন করা জরুরি, তার সবটা হচ্ছে না। কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে একান্ত বৈঠকে এমনই অভিযোগ করলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বিশেষ সূত্রে এমনটাই জানা গিয়েছে। বিজেপি ক্ষমতায় গেলে কী ভাবে বেকার সমস্যার সমাধান করবে, তা-ও প্রচার করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। তথাগত রায়ের এই বক্তব্যের যে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পারফরম্যান্স নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে বলেই মত পর্যবেক্ষকদের।
গরুর দুধে সোনা এবং গোমূত্র খেয়ে সুস্থ থাকার তত্ত্ব দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ । কিছু দিন আগে দিলীপের নাম না-করে তথাগত প্রকাশ্যেই বলেন, পশ্চিমবঙ্গের মানুষ ওই সব অবৈজ্ঞানিক কথা পছন্দ করেন না। এরপরই বিজেপির অনেকেরই আশঙ্কা, তথাগতবাবু সক্রিয় হলেই দলে গোষ্ঠীকোন্দল আরও বাড়বে।
তবে কৈলাসের সঙ্গে বৈঠকে দলের কর্মকাণ্ডের সমালোচনা তিনি করেননি বলেই দাবি করেছেন তথাগত। তিনি বলেন, ‘‘আমি পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের ইতিহাস নিয়ে কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে আলোচনা করেছি।’’
এদিকে, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দলের কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বক্তব্যকে সমর্থন জানিয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা রাজ্য বিজেপি নেতা তথাগত রায়।
রাজ্যপালের মেয়াদ শেষ হওয়ার পর বঙ্গ রাজনীতিতে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন তথাগত রায়। তারপর থেকেই জল্পনা চলছিল যে, তিনিই নাকি একুশে বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। কিন্তু শনিবার সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে না ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে লড়াই করবে বিজেপি।
রবিবার সাংবাদিক বৈঠকে বিজয়বর্গীয় বলেন, “এখনও পর্যন্ত আমাদের যা সিদ্ধান্ত হয়েছে তা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আমরা কাউকে তুলে ধরব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই আমরা নির্বাচনে লড়াই করে জিতব। জয়ের পর পরিষদীয় দল ও কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনার মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হবেন তা ঠিক করবে।”
সোমবার সেই সুরেই তথাগত বলেন, “আমাদের প্রথম উদ্দেশ্য নির্বাচনে জেতা। নির্বাচনে জেতার জন্য কী কী প্রতিবন্ধকতা আছে, সেগুলি দূর করা। কোথায় আমাদের শক্তি আছে, সেগুলিকে জোর দেওয়া। কারা আমাদের বিপদে ফেলতে পারে সেটা দেখা। মুখ্যমন্ত্রী এখন অনেক পরের কথা। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী ঠিক করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই মুখ্যমন্ত্রীকে সমর্থন করবেন নির্বাচিত বিধায়করা। আমাদের পার্টির কিছু পরম্পরা আছে। আমরা সেই মত চলব।”
The post ‘দলের প্রচারে খামতি’, বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকে তথাগতর নিশানায় দিলীপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3llt2sX