ফের বাড়বে বৃষ্টি, উত্তরে বাড়ছে আশঙ্কা

স্টাফ রিপোর্টার , কলকাতা : উত্তরবঙ্গে ফের বর্ষণ বাড়বে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। এবার বৃষ্টি বৃদ্ধির কথা স্পষ্ট করল হাওয়া অফিস। বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃহস্পতিবারে বৃষ্টি ব্যাপক আকার নেবে সেখানে। এমনাতি পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নিম্নচাপ সরে যাচ্ছে পশ্চিমের দিকে। যার জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে।

বুধবার সকাল পর্যন্ত কাঁথিতে ১২০.০ মিলিমিটার , মেদিনীপুরে ৭৩.৪ মিলিমিটার, দীঘায় ৬৪.৭ মিলিমিটার ও কলাইকুণ্ডায় ৫৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অঞ্চলগুলি ছাড়া ভালো বৃষ্টি হয়েছে বর্ধমান, ব্যারাকপুর, শ্রীনিকেতন ও ডায়মন্ড হারবারে। বৃষ্টির পরিমাণ যথাক্রমে ২২.৮ মিলিমিটার, ১৪.৪ মিলিমিটার, ১৯.৯ মিলিমিটার, ১২.০ মিলিমিটার। নিম্নচাপের জেরে নদীয় জলস্তর যেমন বাড়বে, তেমনই সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসও হবে। মৎস্যজীবীদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

এদিকে বুধবার দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। ফলে বুধবার দুপুরে তাপমাত্রা মাথাচারা না দিয়ে ফের নেমে আসবে। থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবার দুপুরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ছিল। শহরের আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৬০ শতাংশ। বৃষ্টির পরিমান ৭.৫ মিলিমিটার। এর আগে শহরে ৯.৯ মিলিমিটার বৃষ্টি হয়। দমদমে বৃষ্টির পরিমান ছিল ১২.৮ মিলিমিটার। সল্টলেকে ৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

The post ফের বাড়বে বৃষ্টি, উত্তরে বাড়ছে আশঙ্কা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32uAbOM
إرسال تعليق (0)
أحدث أقدم