বাংলাদেশ সীমান্তে আটকে ধর্নায় বসছেন আড়াই হাজার ভারতীয়

বেনাপোল সীমান্ত (যশোর) : করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশ সীমান্ত এলাকায় আটকে থাকা প্রায় আড়াই হাজার ভারতীয় দেশে ফিরতে মরিয়া। অথচ সীমান্তে যাতায়াত এখনও শুরু হয়নি। এই অবস্থায় ধর্না মঞ্চ গঠন করে বিক্ষোভ দেখানোর পথই নিচ্ছেন তাঁরা।

বিবিসি জানাচ্ছে, অন্তত আড়াই হাজার ভারতীয় লকডাউনের কারণে বাংলাদেশে আটকে রয়েছেন। কেউ ৫ মাস, কেউ ৬ বা তারও বেশি মাস ধরে অপেক্ষা করছেন বিদেশে। কবে সীমান্ত খুলবে আর তারা বাড়ি ফিরতে পারবেন কেউ জানে না। প্রত্যেকেই অধৈর্য হয়ে পড়ছেন।

বাংলাদেশের যশোরের বেনাপোল সীমান্ত। ওপারে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল। এরকম আরও ছটি সীমান্ত রয়েছে। সর্বমোট আটকে পড়া ভারতীয়দের সংখ্যা ২,৬৮০ জন বলে জানা গিয়েছে।

এদের অনেকেই বাংলাদেশ গিয়েছিলেন আত্মীয়দের সঙ্গে দেখা করতে। কেউ কেউ গিয়েছিলেন কাজে। এর মাঝে করোনাভাইরাসের সংক্রমণ দুই দেশে ছড়াতে শুরু করে। সীমান্ত দিয়ে যাতায়াত বন্ধ করা হয়। এখন বাণিজ্যিক লেনদেন শুরু হলেও যাতায়াত শুরু হয়নি।

এদিকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিষয়টির গুরুত্ব তুলে ধরে নয়াদিল্লি থেকে বার্তা পাঠানো হয়েছে বলেই কলকাতার সংবাদমাধ্যম জানাচ্ছে।বাংলাদেশে সীমান্তে আটকে পড়া প্রায় ২,৬৮০ ভারতীয়কে পশ্চিমবঙ্গে প্রবেশের জন্য অনুরোধ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

বিবিসি জানাচ্ছে, যশোরের বেনাপোল সীমান্তে আটকে পড়া ভারতীয়রা আগামী ২৪ অগস্ট থেকে ধর্না শুরু করবেন। এতে পরিস্থিতি আরও জটিল হবে।

করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে তাতে বাংলাদেশ সীমান্তে ভারতীয়রাও প্রবল ঝুঁকিতে। এদিকে অর্থের টান ও থাকার জায়গা নিয়েও ক্ষোভ প্রবল। এদের অনেককেই বাংলাদেশি আত্মীয়দের উপর নির্ভর করতে হচ্ছে। সাহায্যের হাত বাড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এভাবে আর চলতে পারে না। এমনই জানিয়েছেন আটকে পড়া ভারতীয়রা।

The post বাংলাদেশ সীমান্তে আটকে ধর্নায় বসছেন আড়াই হাজার ভারতীয় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2E29PeW
إرسال تعليق (0)
أحدث أقدم