নয়াদিল্লি: দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৫৫ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৮৭৬ জনের।
নতুন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সামনে আসায় দেশে মোট সংক্রমণ ও মৃত্যুর হারও বেড়েছে। দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লক্ষ ২ হাজার ৭৪৩ ও মোট মৃত্যু হয়েছে ৫১ হাজার ৭৫৭ জনের। মোট আক্রান্তের মধ্যে দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৭৩ হাজার ছাড়িয়েছে ও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৯ লক্ষ ৭৭ হাজারের বেশি।
বিস্তারিত আসছে…
The post BREAKING: দেশজুড়ে করোনা আক্রান্ত ২৭ লক্ষ, মৃত ৫১ হাজারের বেশি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3aBwVVm