নয়াদিল্লি: এবার গান্ধী পরিবারের হয়ে ব্যাট ধরলেন কংগ্রেস নেতা এস গোহিল। তাঁর মতে,‘গান্ধী পরিবার কখনও ক্ষমতার জন্য উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না।’ কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীকেই ফের চাইছেন দলের একটা বড় অংশ। যদিও সভাপতি পদে ফিরতে নরাজ রাহুল নিজেই।
গান্ধী পরিবারের বাইরের কেউ দলের সভাপতি হলে তাঁর নেতৃত্বেই কাজ করে যেতে চান রাহুল। দাদার বক্তব্যে সায় রয়েছে বোন প্রিয়াঙ্কারও। এমনকী সোনিয়া গান্ধীও ছেলেকে ফের দলের সভাপতি বসানো পদে বসানো নিয়ে সিদ্ধান্তের ভার ছেড়েছেন রাহুলের হাতেই। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতার এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের একটা বড় অংশ ফের দলের সভাপতি পদে রাহুলকেই চাইছেন। রাহুল-প্রিয়াঙ্কা নিজেরা মুখে যাই বলুন, দলের সভাপতি পদে এখন রাহুল গান্ধীকেই প্রয়োজন।
এক বছর আগে লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির নৈতিক দায় নিয়ে সভাপতির পদ ছেড়েছিলেন রাহুল। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি বলেছিলেন এবার গান্ধী পরিবারের বাইরের কারও দলের ভার নেওয়া প্রয়োজন। প্রিয়াঙ্কা গান্ধীও রাহুলের বক্তব্যের সঙ্গে একমত ছিলেন।

কিন্তু সম্প্রতি ফের রাহুলের হয়েই ব্যাট ধরেছেন হাত শিবিরের একাধিক নেতা। রণদীপ সুরজেওয়ালা, এস গোহিলরা জানিয়েছেন, দলের নেতা-কর্মীরা ফের রাহুল গান্ধীকেই দলের সভাপতি পদে দেখতে চাইছেন।
সংবাদসংস্থা এএনআইকে কংগ্রেস নেতা এস গোহিল বলেন, ‘গান্ধী পরিবার কখনও ক্ষমতার জন্য উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না। ১৯৯৯ সালে নরসিমহ রাও সোনিয়াজিকে প্রধানমন্ত্রী হতে বলেছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব তা প্রত্যাখ্যান করেছিলেন। এরপর ইউপিএ -২ আমলেও সোনিয়াজি মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হতে বলেছিলেন।’
এরই পাশাপাশি ওই কংগ্রেস নেতা আরও বলেন, ‘ইউপিএ -২-তেই মনমোহন সিং তাঁর অসুস্থতার কারণে রাহুলজিকে প্রধানমন্ত্রী হতে বলেন, কিন্তু রাহুলজি তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বলেছেন।’
The post ‘গান্ধী পরিবার ক্ষমতার প্রত্যাশী নয়’, রাহুলের হয়ে ব্যাট ধরলেন কংগ্রেস নেতা গোহিল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/327W4TZ