অপেক্ষার প্রায় অবসান, কবে শুরু হচ্ছে রামমন্দির নির্মাণের কাজ

অযোধ্যা: অযোধ্যার রাম মন্দিরে জন্য ভূমি পূজোর পরে এবার জোর দেওয়া হচ্ছে মন্দির নির্মাণের প্রস্তুতির দিকে। এই পর্বে, রাম জন্মভূমি মন্দিরের ভিত্তি খননের কাজ শুরু হবে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এই কাজ শুরু হতে পারে।

ইতিমধ্যেই সীতা রসোই, কোহবর ভবন, আনন্দ ভবন, রাম খজানার মতো প্রাচীন মন্দিরগুলি সরানো হচ্ছে। মানস ভবনের কিছু অংশ ভেঙে দেওয়ার কাজও শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে রাম মন্দিরের মানচিত্র পাস হতে পারে, সেক্ষেত্রে তার পরে রাম মন্দির নির্মাণ কাজ শুরু হবে।

ওপরের ছবিতে একটি জায়গা রয়েছে, যার উপরে রাম জন্মভূমের শিলালিপি রয়েছে। এই শিলালিপিটি ব্রিটিশ আমলের, যা অযোধ্যা তীর্থ বিবেকানী সভা কর্তৃক অযোধ্যার প্রধান স্থান চিহ্নিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। গর্ভগৃহের দূরত্বটি এই পাথরের ভিত্তিতে পরিমাপ করা হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট রামমন্দির নির্মানের জন্য ৭০ একর জমির বিন্যাসের মানচিত্র অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছে। রাম মন্দির নির্মাণের জন্য চলতি মাসের ৫ অগস্ট ভূমি পূজা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের ভিত্তি স্থাপনের জন্য ভিত পূজাও করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এই আয়োজনে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

The post অপেক্ষার প্রায় অবসান, কবে শুরু হচ্ছে রামমন্দির নির্মাণের কাজ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EMzDft
إرسال تعليق (0)
أحدث أقدم