মঙ্গলবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা,বাস-ট্যাক্সি-অটো পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ রাজ্যের

কলকাতা: বিভিন্ন রাজ্যের আপত্তি সত্ত্বেও মঙ্গলবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আয়োজিত হতে চলেছে৷ যদিও রাজ্য সরকার করোনা আবহে এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল৷ এবার রাজ্য সরকারই নির্দেশিকা দিয়ে জানিয়েছে,পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বাস-ট্যাক্সি-অটো পরিষেবা স্বাভাবিক রাখতে বলা হয়েছে৷

সোমবার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার৷ তাতে কলকাতার ১২৯টি অটো রুট স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া সমস্ত রুটে সরকারি বেসরকারি বাস নামানোর নির্দেশও দেওয়া হয়েছে৷ প্রয়োজনে অতিরিক্ত সরকারি বাস নামানো হতে পারে বলে সূত্রের খবর৷

সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দেয়, চলতি বছরের নিট এবং জয়েন্ট এন্ট্রান্স নির্ধারিত দিনেই হবে। করোনার কোপেই পরীক্ষা আগে নেওয়া যায়নি। তাই সেপ্টেম্বরেই পরীক্ষা হবে।

সেপ্টেম্বরের শুরুতে সারা দেশে মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নিট) এবং সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা (জেইই) হওয়ার দিন ধার্য হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে স্বাস্থ‌্যবিধি মেনে নানা পদক্ষেপের কথা আগেই ঘোষণা করা হয়েছে।

২০২০ সালের জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি জানিয়েছিলেন, “ছাত্রছাত্রীদের মানসিক যন্ত্রনা এবং মানসিক বিপর্যয় থেকে মুক্তি দিতে চলতি বছরের পরীক্ষা স্থগিত রাখা হোক”। সুপ্রিম কোর্টের নির্দেশে রিভিউ পিটিশন ফাইল করার আবেদনও জানানো হয়।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীকে টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছিলেন,”আমি আরও একবার আর্জি জানাচ্ছি, ঝুঁকির কথা বিবেচনা করে, ছাত্রছাত্রীদের কথা ভেবে জয়েন্ট এবং নিট পরীক্ষা স্থগিত করা হোক।”

তিনি আরও লিখেছিলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে যখন সর্বশেষ ভিডিও কনফারেন্সে কথা হয়েছিল আমি ইউজিসির সূচি অনুযায়ী কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম। কারণ এই সময়ে পরীক্ষা নেওয়া মানে ছাত্রছাত্রীদের বড়সড় ঝুঁকির সামনে ফেলে দেওয়া হবে”।

২৮ অগস্ট অর্থাত্‍ শুক্রবার তৃণমূল দলের প্রতিষ্ঠা বার্ষিকী৷ একই দিনে গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল ছাত্র পরিষদের৷ ‌JEE ও NEET পিছনোর দাবিতে ছিল এই কর্মসূচি৷

মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নিট) এবং সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা (জেইই) পিছনোর দাবিতে পথে নামছে তৃণমূল৷ আগেই এই বিষয় সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোরোনা পরিস্থিতিতে JEE-NEET পরীক্ষা পিছানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি৷

JEE ও NEET পিছনোর দাবিতে সোনিয়া গান্ধি সহ অন্যান্য অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

The post মঙ্গলবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা,বাস-ট্যাক্সি-অটো পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ রাজ্যের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lDOHg7
إرسال تعليق (0)
أحدث أقدم