দাবানলের ভয়াবহ আগুনের মধ্যেও শুরু লুঠপাট, গ্রেফতার ৮

সানফ্রান্সিকো : দাউদাউ আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত উত্তর কার্লিফোনিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল। এখন জ্বলছে আগুন। আশঙ্কা বাড়ছে আবাসিক এলাকায়ও। দাবানলের দাপটে বাড়ি ছাড়া প্রায় দশ হাজার মানুষ। গত কয়েকদিনের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় সাতশো বাড়ি। এখনও পর্যন্ত মারা গিয়েছে পাঁচ জন স্থানীয় বাসিন্দা। এই ভয়ঙ্কর বিপদের মধ্যে খবর আসছে লুঠপাট চালানোর।

পিটিআইয়ের এক রিপোর্টে বলা হয়েছে, সান ফ্রান্সিসকোর দক্ষিণে অবস্থিত সান্তা ক্রুজ পর্বতমালায় আগুন নিয়ে বলতে গিয়ে আধিকারিকেরা জানিয়েছেন, একদল অসাধু লোক এই আগুন লাগার সুযোগে বিভিন্নবাড়ি থেকে লুঠপাট চালাচ্ছে।

সান্তা ক্রুজের কাউন্টি শেরিফ জিম হার্ট জানিয়েছেন, ১০০ জন আধিকারিক এখানে পাহারা দিচ্ছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি লুঠপাটের ঘটনা সামনে এসেছে। এই ঘটনাগুলিতে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিগত সাতদিন ধরে এমন ভাবেই দাউদাউ করে জ্বলছে উত্তর ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অংশ। আবহাওয়ার পরিবর্তন সঙ্গে জোরালো বাতাস আগুনের ঝলকানিকে আরও কয়েকগুন বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গত সাতদিন ধরে ওই এলাকায় দিনরাত এককরে কাজ করে চলেছে দমকলবাহিনী, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী এবং সরকারি আধিকারিকরা। তবুও পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটেনি বলে জানা গিয়েছে। এদিকে বার বার দমকা হাওয়া এবং বজ্রপাতের কারনে,ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।

বিধ্বংসী দাবানলের হাত থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে চলে গিয়েছে কয়েক হাজার স্থানীয় বাসিন্দারা। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে তিনটি বহুতল কমপ্লেক্স।

এই দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যালিফোর্নিয়ার প্রাচীনতম পার্ক, বিগ বেসিন রেডউডস, পার্কের সদর দফতর এবং ক্যাম্পের মাঠের প্রাচীন রেডউড গাছ। আগুন থেকে নির্গত কালো ধোঁয়া এই অঞ্চলের বাতাসের গুণমানকে আরও বিপজ্জনক করে তুলেছে। যা সাধারণ মানুষকে ঘরের ভিতরে থাকতে বাধ্য করছে। সবমিলিয়ে দমবন্ধকর পরিস্থিতি গোটা ক্যালিফোর্নিয়া জুড়ে।

The post দাবানলের ভয়াবহ আগুনের মধ্যেও শুরু লুঠপাট, গ্রেফতার ৮ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FNEZqQ
إرسال تعليق (0)
أحدث أقدم