স্টাফ রিপোর্টার , কলকাতা : সকাল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। আজও দক্ষিনবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গের অনেক স্থানে ক্রমে নদীর জল ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টি হলে সেই সমস্যা আর বাড়বে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস।
সোমবার তৈরি হওয়া বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বুধবার ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন ব্যাপক বৃষ্টি হবে। বইবে ঝড়ো হাওয়াও। উপকূলীয় অঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে।
এ দিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বিকেলের পর ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। বৃষ্টি কম হলেও, শহরে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। বুধবার মূলত পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বর্ধমান, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার এই জেলাগুলি ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়াতেও ঝমঝমিয়ে বৃষ্টি চলবে।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছিল। মেদিনীপুরে ৭৩.৪ মিলিমিটার, দীঘায় ৬৪.৭ মিলিমিটার ও কলাইকুণ্ডায় ৫৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অঞ্চলগুলি ছাড়া ভালো বৃষ্টি হয়েছে বর্ধমান, ব্যারাকপুর, শ্রীনিকেতন ও ডায়মন্ড হারবারে। বৃষ্টির পরিমাণ যথাক্রমে ২২.৮ মিলিমিটার, ১৪.৪ মিলিমিটার, ১৯.৯ মিলিমিটার, ১২.০ মিলিমিটার। নিম্নচাপের জেরে নদীয় জলস্তর যেমন বাড়বে, তেমনই সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসও হবে। মৎস্যজীবীদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।
The post দক্ষিনবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3li77Tb