বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতে, পূর্বাভাস মৌসম ভবনের

নয়াদিল্লি : মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ উত্তরের দিকে সরে যাচ্ছে। এর ফলে বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন। উত্তরাখণ্ডে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লিতেও। গুজরাট ,পঞ্জাব ও মেঘালয়ে ঘূর্ণাবর্ত হয়েছে।

দক্ষিণে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে দক্ষিণের বেশকিছু রাজ্যে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে ঘাট এলাকায় ,মধ্য মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এবং গুজরাটে। আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রাজস্থানের একাংশে। বুধবার পঞ্জাবে ভারী বৃষ্টির সর্তকতা। বুধবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। নতুন করে এই নিম্নচাপ তৈরি হওয়ায় সপ্তাহের মাঝে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। মেঘালয়ের ঘূর্ণাবর্তের টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় আসাম মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্য গুলিতে আগামী চার পাঁচদিন ভারী বৃষ্টির পূর্বাভাস।

এদিকে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সামান্য ৪.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে। শহরের বিপুল বৃষ্টির ঘাটতিতে স্বাভাবিকভাবেই যা কোনও স্বস্তি দেয়নি। দমদমে ৮.৮ ও সল্টলেকে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবারে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল। ওইদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ছিল। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ থেকে ৯৫ শতাংশ। শহরে সামান্য বৃষ্টি হয়।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ফের একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে কলকাতাতেও। মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টিও হবে ভালো পরিমানে। এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পার্শ্ববর্তী জেলা ঝাড়খণ্ডে। প্রসঙ্গত, এই বর্ষার মরসুমের জুন মাসের শেষ থেকে যে কটি নিম্নচাপ তৈরি হয়েছে সবগুলিই বঙ্গোপসাগরে তৈরি হয়ে বেশি প্রভাব ফেলেছে ওডিশায়। সেদিকেই অক্ষরেখা হেলে থাকায় বৃষ্টি বেশি হচ্ছে সেখানে। এবার অন্য কিছু হবার দিকে তাকিয়ে দক্ষিনবঙ্গবাসী।

The post বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতে, পূর্বাভাস মৌসম ভবনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3iPOTGF
إرسال تعليق (0)
أحدث أقدم