অন্ধ্রে যাত্রী সহ গাড়িতে লাগানো হল আগুন, অগ্নিদগ্ধ ৩

বিজয়ওয়ারা: তিন ব্যক্তি ভিতরে থাকা অবস্থাতেই আগুন লাগল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় একটি গাড়িতে। এই ঘটনায় গাড়ির ভিতরে থাকা ৩ জন আহত হয়েছে, এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রিয়েল এস্টেটের বিরোধের জেরেই সাদা রঙের গাড়িতে এই হামলা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এক পুলিশকর্তা ভি হর্ষবর্ধন রাজু জানিয়েছেন, ওই সাদা গাড়িতে আগুন লাগানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম বেণুগোপাল রেড্ডি – তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন। তাঁকে ধরার জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ।

ওই পুলিশ কর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, এই বেণুগোপাল রেড্ডি ও গঙ্গাধর ব্যবসায়িক অংশীদার ছিল। তাঁরা মূলত সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা বেচা করত। তবে তাদের ব্যবসা ভালো না চলায় বেণুগোপাল এবং গঙ্গাধর আলাদা হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বেণুগোপাল এরপরেও গঙ্গাধরের সাথে কথা বলার চেষ্টা করলেও তাতে সাড়া দেননি গঙ্গাধর। জানা গিয়েছে, ঙ্গাধর, তাঁর স্ত্রী এবং তাঁর এক বন্ধু সোমবার বেণুগোপাল রেড্ডির সাথে দেখা করতে যান। সেখানে চারজন গাড়ির মধ্যে বসেই কথা বলছিল। এসময় বেণুগোপাল সিগারেট খেতে গাড়ি থেকে নামে ও হুইস্কির বোতলে আনা পেট্রোল দিয়ে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, বেণুগোপাল ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে রাস্তার ধারে দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘটনায় গাড়ির ভিতর ৩ জন আহত হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

The post অন্ধ্রে যাত্রী সহ গাড়িতে লাগানো হল আগুন, অগ্নিদগ্ধ ৩ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3aB7jrH
إرسال تعليق (0)
أحدث أقدم