নয়াদিল্লি: ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার রাশিয়া ভুটান মালদ্বীপ ও অন্যান্য দেশ শুভেচ্ছা জানানোয় ওই দেশগুলিকে পাল্টা ধন্যবাদ জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
মালদ্বীপের বিদেশ মন্ত্রী আব্দুল্লাহ শাহীদ ট্যুইট করে জানিয়েছেন, সেই স্বাধীনতার সময় থেকে বর্তমান ভারত এই অঞ্চল এবং গোটা বিশ্বের গণতন্ত্র এবং উন্নয়ন একটি চিরস্থায়ী উদাহরণ স্বরূপ। এই টুইটে সাড়া দিয়ে জয়শঙ্কর জবাবে জানান, দু’দেশের মধ্যে সম্পর্ক হল প্রথমেই প্রতিবেশীদের দেখার উজ্জ্বল উদাহরণ।
তিনি রাশিয়ার বিদেশ মন্ত্রী সারগে লাভরবকে ধন্যবাদ জানান তার শুভেচ্ছা জানানোর জন্য । তারপর তিনি বলেছেন, ভারত মর্যাদা দেয় ব্যতিক্রমী এবং দীর্ঘ সময় ধরে সু-সম্পর্ক রাখার জন্য।
ভুটানের বিদেশ মন্ত্রী তান্ডি দর্জি টুইট করেন এবং তিনি সকল ভারতবাসীকে শুভেচ্ছা জানান স্বাধীনতা দিবস উপলক্ষে। তিনি জানান, প্রার্থনা করছেন এই মহান দেশ যেন শক্তিশালী থেকে আরো শক্তিশালী হয়। দর্জির করা টুইটারের জবাবে জয়শঙ্কর জানান, আমাদের অনন্য সম্পর্ক আপনাদের উষ্ণ আবেগের প্রতিফলন।
লাটভিয়া এবং লিথুয়ানিয়া বিদেশমন্ত্রী যথাক্রমে এডগার রিং কেভিস এবং লিনাস লিংকেভিসিয়াসও স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। প্রত্যুত্তরে জয়শঙ্কর এই দুই নেতাকে ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রত্যেকবার স্বাধীনতা দিসব উপলক্ষে লাল কেল্লায় ভাষণ দেন নরেন্দ্র মোদী। করোনা পরিস্থিতিতে এবারও তার ব্যতিক্রম হয়নি। গেরুয়া পাগড়িতে এদিন লাল কেল্লায় পতাকা উত্তোলন করেন তিনি। এর পর এদিন বেশ কিছু ঘোষণা করেন তিনি ভারতবাসীর জন্য।
The post স্বাধীনতার দিবসের শুভেচ্ছা পেয়ে রাশিয়াসহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kNs0ph