যোগীরাজ্যে নাবালিকাকে ধর্ষণের পর নৃশংস খুন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

লখনউ: ফের যোগীরাজ্য উত্তরপ্রদেশ। আবারও শিরোনামে ধর্ষণের খবর। যোগীরাজ্যের লক্ষ্মীপুর খেরি জেলায় ধর্ষণের পর নৃশংস ভাবে খুন করা হল এক ১৩ বছরের নাবালিকাকে। পুলিশ জানিয়েছে, আখ ক্ষেত থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছে। ওই গ্রামেরই দুজনকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

নাবালিকার বাবা জানিয়েছে, তাঁর মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, চোখ ঠিকরে বেরিয়ে এসেছে ও জিভ কেটে নেওয়া হয়। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ১৩০ কিমি দূরে নেপাল বর্ডারের কাছে একটি গ্রামে শুক্রবার এই নক্ক্যারজনক ঘটনা ঘটে। এক অভিযুক্তের জমিতেই ওই নাবালিকার দেহ পাওয়া যায়।

জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পোস্টমর্টেমে ধর্ষণের কথা নিশ্চিত করা হয়ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, খুন সহ জাতীয় নিরাপত্তার আইনে মামলা দায়ের করা হয়েছে।

নাবালিকার বাবা জানিয়েছেন, শুক্রবার দুপুরের পর থেকেই নিখোজ ছিল তাঁর মেয়ে। পরে একটি আখ ক্ষেত থেকে দেহ উদ্ধার হয়। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, চোখ ঠিকরে বেরিয়ে এসেছে ও জিভ কেটে নেওয়া হয় ও গলায় ফাঁস দেওয়া ছিল ওড়না।

ঘটনাকে চরম লজ্জাজনক জানিয়ে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী টুইটারে এ ঘটনার তীব্র নিন্দা করেন। যোগী প্রশাসনের ওপর প্রশ্ন তুলে তিনি বলেন, যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে, তব্র সমাজবাদী পার্টি এবং বর্তমান বিজেপির সরকারগুলির মধ্যে পার্থক্য কোথায়?

ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদও এই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাঁর দাবি, বিজেপি সরকারের সময়ে দলিত নিপীড়ন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যদি এটাকে জঙ্গল রাজ না বলা হয় তবে কোনটাকে বলা হবে।তিনি বলেন, আমাদের মেয়েরা নিরাপদে নেই, আমাদের বাড়ি নিরাপদ নয়, সর্বত্রই ভয়ের পরিবেশ রয়েছে। যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিও তোলেন তিনি।

The post যোগীরাজ্যে নাবালিকাকে ধর্ষণের পর নৃশংস খুন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3h2nctV
إرسال تعليق (0)
أحدث أقدم