কর ফাঁকি দিয়ে গ্রেফতার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ডিরেক্টর অরিন্দম চৌধুরী

নয়াদিল্লি: গ্রেফতার ইণ্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টের ডিরেক্টর অরিন্দম চৌধুরী। কর ফাঁকি দেওয়ার জন্যই মূলত সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস ট্যাক্স দক্ষিণ দিল্লি কমিশনারেটের তাঁকে ও এক সহকর্মীকে গ্রেফতার করেছে।

সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা নাগাদ তাঁকে গ্রেফতার করে। স্থানীয় আদালত ১৪ দিনের কাস্টডিতে পাঠিয়েছে। প্রায় ২৩ কোটির কর ফাঁকি দিয়েছেন। পাতিয়ালা হাউস কোর্টের ডিউটি ম্যাজিস্ট্রেট জ্যোতি মাহিশ্বরির সামনে তাঁদের পেশ করা হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অরিন্দম চৌধুরীর সম্পত্তি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে, পাশাপাশি দিল্লিতে তাঁর কোম্পানি সহ অন্যান্য শহরেও এবং বিদেশে তাঁর সম্পত্তির খোঁজ নেওয়া শুরু হয়েছে।

কিছুদিন আগে অবধিও তাঁকে রেগুলারলি টেলিভিশনে দেখা যেত। সূত্রের খবর, তাঁর কোম্পানির ৯০ শতাংশ তাঁর নামে এবং বাকি অংশ তাঁর স্ত্রী-য়ের।

ভারতীয় দণ্ডবিধির সেকশন নম্বর ৮৯ ফিনান্স অ্যাক্ট অনুযায়ী সার্ভিস ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আর একজন ডিরেক্টর গুরুদাস মালিক ঠাকুর তাকেও একই দোষে গ্রেফতার করে ১৪ দিনের জুডিশিয়াল কাস্টডিতে নেওয়া হয়েছে।

২০১৫ সালে আইআইপিএম এমবিএ কোর্স নিয়ে বিপাকে পরেছিলেন বিখ্যাত এই মাস্টার। অ্যাকাডেমিক কোর্স দেখিয়ে কর মুকুপের দাবি জানানো হয় সেই সময় তবে তা খারিজ হয়ে যায়। অরিন্দম চৌধুরী একজন চলচ্চিত্র প্রযোজকও। সাম্প্রতিক সময়ে এই তদন্তে ২০১৫ সালের কর ফাঁকি দেওয়ার বিষয়টি উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।

The post কর ফাঁকি দিয়ে গ্রেফতার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ডিরেক্টর অরিন্দম চৌধুরী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34qAs84
إرسال تعليق (0)
أحدث أقدم