কলকাতা: করোনা লকডাউনে ‘ওয়ারক ফর্ম হোম’ আর ‘হোম ডেলিভারি’, জীবন এখন সম্পূর্ণ ভার্চুয়াল। নেই মুখোমুখি আড্ডা, এদিক-ওদিক ঘুরে বেড়ানোয় এসেছে নানা নিয়মকানুন। আর আপনি যদি পশুপ্রেমী হন তাহলে তো আরও দুঃখের। তবে এই পরিস্থিতিতে কিছুটা হলেও কাছে পাবেন পশুপাখিদের। তাই আপনি যদি পশুপাখি দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই সুখবর রইল আপনার জন্য।
এখন থেকে বাড়িতে বসেই দেখুন আপনার প্রিয় পশুপাখিদের। কলকাতার আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদ্যোগে শুরু হচ্ছে লাইভ সেশন। দেখা যাবে ফেসবুক পেজে। কলকাতার অন্যতম ডেস্টিনেশন করোনা পরিস্থিতিতে বন্ধ।
রবিবার এই উদ্যোগ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণকগুলিকে লাইভ সেশনে তুলে ধরা হবে। প্রতিদিন সকাল এবং বিকেলে চিড়িয়াখানার ভেতরের দৃশ্য দেখা যাবে।
তিনি আরও বলেন, “প্রতিবছর ৩৫ লাখ দর্শক আলিপুর চিড়িয়াখানায় আসেন। অনেকেই প্রায় নিয়মিত আসেন আর কেউ কেউ বছরে অন্তত একবার এখানে আসেন, আমরা তাঁদের, শিশুদের আর যারা পশুপাখি বিষয়ে আগ্রহী তাঁদের বঞ্চিত করতে চাই না”।
আলিপুর চিড়িয়াখানার লাইভ সেশন ফেসবুকে দেখা যাবে সকাল ৯টা থেকে ১০টা অবধি এবং বিকেলে ৩টে থেকে ৪টে অবধি। অতিমারিতে মার্চ মাস থেকে বন্ধ আলিপুর চিড়িয়াখানা।
লাইভ সেশনে পশুপাখীর ৩৬০ ডিগ্রি ভিউ দেখতে পাবেন দর্শকরা। এই লাইভ সেশন হোস্ট করার জন্য এপ্রিল মাসে একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। এই অ্যাপে পশুপাখিদের সংক্রান্ত সব তথ্য বাংলা এবং ইংরেজিতে উপলব্ধ আছে।
১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয় আলিপুর চিড়িয়াখানা। ১১০০ বন্যপ্রাণী বর্তমানে রয়েছে সেখানে, টাইগার, সিংহ, চিতা, হাটি, জেব্রা, জিরাফ এবং অ্যানাকণ্ডা। শুধু তাই নয়, অনেক পাখিও রয়েছে চিড়িয়াখানায়।
The post আলিপুর চিড়িয়াখানার লাইভ সেশন, বাড়ি বসে দেখা যাবে পশু পাখি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/344V6dF