BREAKING: সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

নয়াদিল্লি: সাতসকালে আগুন লাগল সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ তলায়। খবর পেয়েই দ্রুত সেখানে হাজির হয়েছে দমকলের ৫ টি ইঞ্জিন। পরে আরও ২ টি ইঞ্জিন সেখানে পৌঁছায়।

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শকসার্কিটের জেরেই এই আগুন লাগে। ঘটনার তদন্ত চলেছে বলে জানানো হয়েছে।

দিল্লি দমকল বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, সকাল ৭ টা ৩০ নাগাদ তাঁরা আগুন লাগার ফোন পায় এবং অনুমান করা হচ্ছে, একটি শক সার্কিট থেকেই আগুন লেগেছে।

৬ তলার ৬ নম্বর ঘরে এই আগুন লাগে। ওই ঘরেই আগুনে কিছু ক্ষয় ক্ষতি হয়েছে বাকি সমস্ত রুম সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, করোনার জেরে দেশে লকডাউন ঘোষণার আগেই সংসদের উভয় কক্ষ স্থগিত হয়ে যায়। ২৩ মার্চ বাজেট অধিবেশন মুলতুবি হয়। তবে ২৩ সেপ্টেম্বরের আগেই বাদল অধিবেশন শুরু করতে হবে। কারণ নিয়ম অনুযায়ী, দুই অধিবেশনের মধ্যে ৬ মাসের বেশি ব্যবধান রাখা যায় না।

The post BREAKING: সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3h39uqt
إرسال تعليق (0)
أحدث أقدم