বাড়ছে আতঙ্ক, কেরলের সেন্ট্রাল জেলে এক সপ্তাহে আক্রান্ত ৩৬৩ জন

তিরুঅনন্তপুরম: করোনা ভাইরাসের থাবা থেকে রক্ষা পায়নি সেন্ট্রাল জেল। শেষ একসপ্তাহে করোনা আক্রান্ত হয়েছেন কারাগারের ৩৬৩ জন, এমনটাই জানিয়েছেন এক শীর্ষ আধিকারিক।

এ প্রসঙ্গে সুপারইনটেনডেন্ট সন্তোষ এ জানিয়েছেন, “প্রথমে পুজাপুরার আন্ডারট্রায়াল কয়েদিরা করোনা পজিটিভ হয়েছে, শেষ একসপ্তাহে ৩৫৯টি নতুন ঘটনা সামনে এসেছে। এঁদের মধ্যে একজন কারাগারের স্টাফ”।

তিনি আরও বলেন, “মোট সংখ্যার ১৪৫ জন রবিবার আক্রান্ত হয়েছেন। তিনজনকে হাসপাতালে স্থানান্তর করে বাকিদের কারাগারের মধ্যে বিশেষ আইসোলেশন অংশে রাখা হয়েছে। রবিবার প্রাণ হারিয়েছে একজন ২০১৬ সালে খুনে অভিযুক্ত কয়েদি”।

ঐ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলে কারাগারের ৯৭০ জনের করোনা পরীক্ষা করা হয়। রবিবার ২৯৮ জনের পরীক্ষা করা হয়েছে যাদের মধ্যে ১৪৫ জন পজিটিভ হয়েছে। কারাগারের ৩০০ জন স্টাফের মধ্যে একজন পজিটিভ হয়েছেন। এদের মধ্যে দু’জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উপসর্গহীনদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

মে মাস থেকে কেরলের কারাগার বিভাগ নতুন করে আসা কয়েদিদের স্ক্রিনিং করছে। নেগেটিভদের বিভিন্ন জেলে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

কেরলের সেন্ট্রাল জেলে ৬২৫০ জন কয়েদি একসঙ্গে থাকতে পারে। সেখানে ১৫০০ জন স্টাফ রয়েছেন, এমনটাই তথ্য পাওয়া গিয়েছে কারাগার সূত্রে।

বর্তমানে কেরলে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৩ হাজার, এখনও অবধি ১৪৬ জন প্রাণ হারিয়েছেন। কেরলের বিমান দুর্ঘটনা এবং রাজ্যের বিভিন্ন অংশের বন্যা পরিস্থিতির জন্য করোনা সংক্রমণ শেষ কিছুদিনে বেশ কিছুটা বেড়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনার পর প্রায় ৩ ঘন্টা ধরে অপারেশন চালানোর পর বিমানের সব যাত্রীকে বের করে আনতে সক্ষম হয় উদ্ধারকারী দল। দুর্ঘটনায় উভয় পাইলট সহ মোট ১৮ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ১৫০ জন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়, এসময় তাঁদের কোভিড-১৯ ও পরীক্ষা করা হয়েছিল। ওই বিমানের মধ্যে এক যাত্রী করোনা পজিটিভ ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। এরপর সকলকেই কোয়ারেন্টাইনে রাখা হয়, বেশ কয়েকজন যাত্রীর দেহে করোনার ভাইরাস মেলে। শুক্রবার উদ্ধারকারী দলেরও ২২ জনের করোনা পজিটিভ আসে।

The post বাড়ছে আতঙ্ক, কেরলের সেন্ট্রাল জেলে এক সপ্তাহে আক্রান্ত ৩৬৩ জন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2DPD3xF
إرسال تعليق (0)
أحدث أقدم