রাজ্যের ২৭ ‘বিপজ্জনক’ সেতু ভেঙে নতুন করে গড়ার পরামর্শ দিলেন বিশেজ্ঞরা

স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্যের ২৭টি ‘বিপজ্জনক’ সেতু ভেঙে নতুন করে গড়ার পরামর্শ দিলেন বিশেজ্ঞরা। এর মধ্যে বেশ কয়েকটি সেতু নদীর উপর রয়েছে। দ্রুত সেগুলি ভেঙে গড়ার পক্ষেই মত বিশেষজ্ঞদের।

জানা গিয়েছে, ‘বিপজ্জনক’ ব্রিজগুলির মধ্যে বীরভূম, মুর্শিদাবাদের বেশ কয়েকটি ব্রিজ রয়েছে। এ ছাড়া উত্তরবঙ্গের কয়েকটি ব্রিজও রয়েছে তালিকায়। কিন্তু, এখনই ব্রিজগুলি ভেঙে পুনর্নির্মাণ করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, ব্রিজগুলি ‘বিপজ্জনক’ বলে রিপোর্টে চিহ্নিত করা হয়েছে, সেগুলি বহু পুরনো। কোনও কোনও ব্রিজের বয়স ৫০ থেকে ৭০ বছর কিংবা তারও বেশি। বিভিন্ন নদীর উপর ব্রিজগুলি রয়েছে।

দফতর সূত্রে জানা গিয়েছে,এক একটি ব্রিজ নতুন করে গড়তে খরচ পড়বে কমপক্ষে ২০০ কোটি টাকা। করোনা আবহে আর্থিক সঙ্কটের জেরে এই মুহূর্তে সেতুগুলির পুনর্নির্মাণের রাস্তায় হাঁটছে না সরকার। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আপাতত সেগুলো মেরামত করে তোলার ভাবনাচিন্তা করা হচ্ছে।

ইতিমধ্যেই সমীক্ষার রিপোর্ট পর্যালোচনা করা শুরু করেছেন পূর্ত সচিব নবীন প্রকাশ। দফতরের প্রতিটি জোনের ইঞ্জিনিয়ারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকও করবেন তিনি।

নবান্ন সূত্রে খবর, বিভিন্ন জেলা মিলিয়ে পূর্ত দফতরের অধীন ৩৭২টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে সম্প্রতি। তাতে বলা হয়েছে, ২২৩টি ব্রিজের ছোটখাটো মেরামতের প্রয়োজন। যানবাহন চলাচলের ক্ষেত্রে ২৭টি ব্রিজ ‘বিপজ্জনক’।

The post রাজ্যের ২৭ ‘বিপজ্জনক’ সেতু ভেঙে নতুন করে গড়ার পরামর্শ দিলেন বিশেজ্ঞরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EMTwDf
إرسال تعليق (0)
أحدث أقدم