মাস্ক ছাড়া মেট্রোয় চড়লেই দিতে হবে ৫০০ টাকা ফাইন

নয়ডা: মাস্ক ছাড়া মেট্রো চড়লে ৫০০ টাকা জরিমানার কথা ঘোষণা করল নয়ডা মেট্রো কর্তৃপক্ষ। বলা হয়েছে, নয়ডা ও গ্রেটার নয়ডার মধ্যে চলাচলকারী যাত্রীরা যদি মাস্ক না পড়েন তবে ৫০০ টাকা জরিমান করা হবে। একই সঙ্গে যদি কেউ থুতু ফেলেন তবে জরিমানা করা হবে ১০০ টাকা।

নয়ডা ও গ্রেটার নয়ডার এই মেট্রো পরিষেবা অ্যাকোয়া লাইন নামে পরিচিত। নয়ডা মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, সোমবার থেকে পুনরায় চালু হচ্ছে এই মেট্রো পরিষেবা। তবে করোনা সতর্কতা হিসেবে যাত্রীদের মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখা হবে বলে জানানো হয়েছে।

নয়ডা মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, যাত্রীরা যাতে সকল নির্দেশ মেনে চলেন সেদিকে কঠোর দৃষ্টি রাখবে মেট্রো রেল কর্মীরা। করোনভাইরাস ছড়িয়ে পড়া রোধে যাত্রীদেরকে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে সহায়তা করার অনুরোধ করা হয়েছে নয়ডা মেট্রো রেল কর্পোরেশনের তরফে।

অন্যদিকে শনিবার নয়ডা মেট্রো রেল কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেট্রো ব্যবস্থার সমস্ত কার্যক্রম ও সুরক্ষা বিধি পরীক্ষা করতে অ্যাকোয়া লাইনের বিশদ পরিদর্শন করে বলে জানা গিয়েছে। একটি মোটর ট্রলিতে করে আধিকারিকেরা গ্রেটার নয়ডা থেকে নয়ডা সেক্টর ৫১ পর্যন্ত ট্র্যাকগুলি পরীক্ষা করেন।

উল্লেখ্য, নয়ডার মূল লাইফ লাইন হল মেট্রো পরিষেবা। কলকাতা শহরের মতো মেট্রো সেখানে একটি অপশন নয়, বরং মেট্রোর ওপরে বিরাট একটা অংশের মানুষ নির্ভর করে। যেহেতু নয়ডার বিশাল এলাকায় সাধারণ রেল যোগাযোগ নেই, তাই অফিস যাত্রী থেকে সাধারণ ভ্রমণকারীরাও মেট্রোকেই পছন্দ করেন।

The post মাস্ক ছাড়া মেট্রোয় চড়লেই দিতে হবে ৫০০ টাকা ফাইন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3h8jYnD
إرسال تعليق (0)
أحدث أقدم