পোর্টব্লেয়ার: ফের ভূমিকম্প দেশে। এবার ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, সকাল ৬ টা বেজে ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
হঠাৎ করে মাটি কাপায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষেরা। যদিও ভূমিকম্পের জেরে এখনও কোনও ক্ষয় ক্ষতির হয়নি বলেই এখন পর্যন্ত জানা গিয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশের উত্তর পূর্ব প্রান্ত। মধ্যরাত ২ টো ২৯ নাগাদ কম্পন অনুভূত হয় মণিপুরের উখরুল এলাকার কাছাকাছি এলাকায়।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।
এর আগে অগস্টে ভূমিকম্পে কেঁপে ওঠে প্রতিবেশী রাজ্য অসম। তীব্র না হলেও মৃদু ভাবে কম্পন অনুভূত হয়েছে অসমের তেজপুরের কাছাকাছি এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪।
অগস্টে কম্পন অনুভূত হয় বাংলাতেও। শিল্পশহর দুর্গাপুরে বুধবার সকালে এই কম্পন অনুভূত হয়। যদিও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১ ম্যাগনিটিউড। এর আগে ২১ অগস্ট শুক্রবার সকালে কম্পন অনুভূত হয় পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়। সেই ভূমিকম্পের তীব্রতা অবশ্য বেশি ছিল না।
২০২০-তে বারেবারে ভূমিকম্প আঘাত হেনেছে গোটা দেশে। শুধু অগস্ট মাসেই দেশজুড়ে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ছোটখাটো ভূমিকম্প কোনও বড়সড় ভূমিকম্পের ইঙ্গিত। ফলে বাড়ছে চিন্তা। আশঙ্কিত মানুষজন।
The post BREAKING: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ, আতঙ্কিত সাধারণ মানুষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Z69FKT