অমৃতসরে কৃষি বিলের প্রতিবাদে ‘রেল রোকো’ অভিযানে কৃষকরা

নয়াদিল্লি: কেন্দ্রের নয়া কৃষি বিল নিয়ে বিক্ষোভ-আন্দোলন জারি। অমৃতসরের দেবীদাসপুরায় একটানা ৬ দিন ধরে চলছে রেল রোকো অভিযান। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সরব কৃষকরা। কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্যরা রেললাইনে বসে কেন্দ্র-বিরোধী স্লোগান তুলেছেন। কালো কাপড়ে গা ঢেকে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সরব বিক্ষোভকারীরা।

সংসদে বিরোধীদের তুমুল প্রতিবাদ সত্ত্বেও কৃষি বিল পাস করিয়েছে কেন্দ্র। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিলে সই করলেই তা আইন হয়ে যাবে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিলটি ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন বিরোধীরা।

বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, কেন্দ্রের এই নয়া কৃষি বিল কৃষক-স্বার্থ বিরোধী। এমএসপি বেঁধে দিক কেন্দ্র, দাবিতে সরব বিজেপি বিরোধীরা। যদিও এখনও পর্যন্ত বিরোধীদের সেই দাবিকে মান্যতা দেওয়ার ব্যাপারে কোনওরকম চিন্তাভাবনার পথে হাঁটছে না কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের নয়া কৃষি বিল নিয়ে দেশজুড়ে বিক্ষোভ-আন্দোলন চলছে। পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, বিহার-সহ একাধিক রাজ্যে কৃষি বিলের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভে সামিল কৃষকরা। কৃষি বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা।

পঞ্জাবের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরেই পথে নেমে কৃষি বিলের প্রতিবাদে সামিল হয়েছেন হাজার-হাজার কৃষক। অমৃতসরেও কেন্দ্র-বিরোধী বিক্ষোভ ব্যাপক আকার নিয়েছে। কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্যরা দেবীদাসপুরা গ্রামে রেললাইনে বসে কেন্দ্র-বিরোধী স্লোগান তুলেছেন। কালো কাপড়ে গা ঢেকে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সরব বিক্ষোভকারীরা।

পঞ্জাব ছাড়াও কেন্দ্রের নয়া কৃষি বিল নিয়ে হরিয়ানা, দিল্লি, রাজস্থান, বিহার-সহ একাধিক রাজ্যে বিক্ষোভে সামিল হয়েছেন কৃষকরা। রাজ্যে-রাজ্যে বিজেপি বিরোধী একাধিক দল পথে নেমে সোচ্চার হয়েছে। কৃষি বিল ফিরিয়ে নেওয়ার দাবি তুলেছে বিরোধীরা। এরই মধ্যে সোনিয়া গান্ধী কংগ্রেসশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কেন্দ্রের নয়া কৃষি বিল কার্যকর না করার পরামর্শ দিয়েছেন।

The post অমৃতসরে কৃষি বিলের প্রতিবাদে ‘রেল রোকো’ অভিযানে কৃষকরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/33bXzlV
إرسال تعليق (0)
أحدث أقدم