কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার মন্তব্য নিয়ে তীব্র প্রতিবাদ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি ফেসবুকে পোস্ট করে এই মন্তব্যের কারণে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেছেন।
অধীর চৌধুরীফেসবুকে পোস্ট করেছেন , ‘মমতা ব্যানার্জীর বিরুদ্ধে আমার হাজারও অভিযোগ আছে ও থাকবে, অভিযোগ ব্যক্ত করার অধিকার আমার আছে কিন্তু তার বিরুদ্ধে অশালীন মন্তব্য করার কোনো অধিকার নেই। একজন মহিলার প্রতি বিজেপি নেতার অশালীন মন্তব্য বাংলার তথা ভারতীয় সংস্কৃতির অপমান বলে মনে করি। প্রাক্তন তৃণমূল সাংসদ একদিন দিদিকে দেবী বলতেন, তার দয়াতে সাংসদ হয়েছিলেন, বিজেপি পার্টি ক্ষমা চাও। বাংলায় এসব চলবে না।’
রবিবার বারুইপুরে দলের কর্মসূচিতে গিয়েছিলেন অনুপম হাজরা। সেখানে অনেক বিজেপি কর্মীর মুখে মাস্ক ছিল না। এই বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুপম হাজরা বলেন, বিজেপি কর্মীরা করোনার থেকে অনেক বড় ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন। সেটা হল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এই করোনায় তাঁদের কিছু হবে না। তারপরেই অনুপম হাজরা বলেন, তাঁর যদি কোনও দিন করোনা হয়, তাহলে প্রথমে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন। দলীয় অনুষ্ঠানে যাওয়া মুকুল রায়কে অনুপম হাজরার মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। সেখানে মুকুল রায় বলেন, যাঁরা দায়িত্বপূর্ণ লোক, তাঁদের কোনও কথা বলার আগে নিশ্চয়ই সতর্ক থাকা উচিত। অনুপমের বিতর্কিত মন্তব্যের স্বপক্ষে যুক্তি, ‘‘যাঁরা এই রোগে আক্রান্ত হয়েছেন বা এই অতিমারিতে যাঁদের কাছের মানুষরা মারা গিয়েছেন, তাঁদের কষ্টটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন।’’
এর আগেই তৃণমূলের তরফ থেকে এই কথার প্রবল নিন্দা হয়। বিজেপি নেতাদের একাংশও অনুপমের ওই মন্তব্যের সঙ্গে নিজেদের দূরত্ব স্পষ্ট করে দেন। সোমবার অনুপম অবশ্য আত্মপক্ষ সমর্থনে মুখ খুলেছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন তিনি। অনুপমের কথায়, ‘‘আমার মন্তব্য যদি অবমাননাকর হয়ে থাকে আর তার উপরে ভিত্তি করে যদি এফআইআর হয়ে থাকে, তা হলে সেই সব অবমাননাকর দিনগুলো ভুলবেন না, যখন দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে আপনি বলেছিলেন— কোমরে দড়ি বেঁধে ঘোরাব।’’
The post মমতা সম্পর্কে অশালীন মন্তব্য ভারতীয় সংস্কৃতির অপমান : অধীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HJ0MBf