বাংলাদেশে মসজিদে বিস্ফোরণ, বাড়ছে মৃতের সংখ্যা

ঢাকা: বিস্ফোরণ স্থল অর্থাৎ । নারায়ণগঞ্জ শহরের মসজিদের ভিতর তছনছ। শুক্রবার রাতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

আহতদের চিকিৎসা চলছে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। হাসপাতালের প্রধান ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধ হয়ে যারা এখানে ভর্তি আছেন তাদের কেউই আশঙ্কামুক্ত হয়। বেশিরভাগেরই পুড়ে যাওয়ার পরিমাণ অনেক বেশি।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সবুজবাগ বাইতুস সালাত জামে মসজিদে এসির বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩৭ জন গুরুতর দগ্ধ হন। আরও অনেকে জখম হয়েছেন।

নারায়ণগঞ্জের দমকল বিভাগ জানিয়েছে, সজিদটির নিচে গ্যাসের পাইপলাইন ছিদ্র হয়ে গ্যাস নির্গত হচ্ছিল। পুরো মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় সব জানালা বন্ধ ছিল। এই কারণে গ্যাস বাইরে বের হতে পারেনি। ওই অবস্থায় কেউ মসজিদের ভেতরে এসি বা ফ্যানের সুইচ বন্ধ করার সময় সৃষ্ট ছোট্ট স্ফূলিঙ্গ থেকেই আগুন ছড়ায়।

আগুনে মসজিদের ছটি এসি ক্ষতিগ্রস্ত। রাতে এই ভয়াবহ বিস্ফোরণের খবর পেয়ে নারায়ণগঞ্জের দমকল বিভাগ আগুন নেভায়।

The post বাংলাদেশে মসজিদে বিস্ফোরণ, বাড়ছে মৃতের সংখ্যা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lT8o3y
إرسال تعليق (0)
أحدث أقدم