শনিতে চরমে শহরের পারদ, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও

স্টাফ রিপোর্টার , কলকাতা : বেড়েই চলেছে শহরের তাপমাত্রা। যেমন বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা, পাল্লা দিয়ে পূর্বাভাস মিলিয়ে বাড়ছে শহরের সর্বোচ্চ তাপমাত্রাও। স্বাভাবিকের থেকে বেশ কিছুটা উপরেই রয়েছে শনিবারে কলকাতার তাপমাত্রা। তবে বৃষ্টির সম্ভাবনাও থাকছে। অতিরিক্ত আর্দ্রতা ও তাপমাত্রায় স্থানীয় মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে শহরে। এবার তা নির্ভর করবে কতটা জমাট বাঁধতে পারে মেঘ তার উপর।

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬৮ শতাংশ, সর্বোচ্চ ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০.৩ মিলিমিটার।

আজ সকাল থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশ রয়েছে আংশিক মেঘলা। কখনও কখনও রোদের হদিশ পাওয়া গিয়েছে। দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অতিরিক্ত হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। মাঝে মাঝে হাল্কা হাওয়া বইলেও ভ্যাপসা-গুমোট গরম বেশ ভালোই অনুভূত হচ্ছে।

শুক্রবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৬০ থেকে সর্বোচ্চ ৯৬ শতাংশ। শহরে বৃষ্টি হয় ১.৭ মিলিমিটার।

এদিকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনের কারণেই এই বৃষ্টিপাত হবে বলে মনে করছেন আবহবিদরা। আগামী ৪৮ ঘণ্টায় শহর কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ শনিবার সকাল পর্যন্ত কোথাও বৃষ্টি হয়নি। এমনটাই দেখা যাচ্ছে হাওয়া অফিসের রেকর্ডে। ব্যরাকপুরে ০.৪, হলদিয়ায় ০.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দমদমেও বৃষ্টি হয় মাত্র ০.৯ মিলিমিটার। দক্ষিণবঙ্গের জেলার গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ হু হু করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সমস্ত দক্ষিণবঙ্গের জেলায়। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, আসানসোলে তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ৩৫.৭, ব্যরাকপুরে ৩৪.৬, বহরমপুরে ৩৬.২, বর্ধমানে ৩৫.০, ক্যানিংয়ে ৩৪.৪, দিঘাতে ৩৪.৪, হলদিয়ায় ৩৩.৫, কৃষ্ণনগরে ৩৬.০, মেদিনীপুরে ৩৬.০, পানাগড়ে ৩৫.১ , শ্রীনিকেতনে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বেলার দিকে অতিরিক্ত গরমের জন্য বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

The post শনিতে চরমে শহরের পারদ, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jPfGUg
إرسال تعليق (0)
أحدث أقدم