পাটনা: ৪০ ফুট গভীর একটি শুকনো কুয়ো থেকে শোনা যাচ্ছিল অদ্ভূত আওয়াজ। কৌতুহল বশত উঁকি দিয়েই চক্ষু চড়কগাছ সেখানকার মানুষদের। গভীর গর্তে পড়ে রয়েছে একটি ছেলে। সে সাহায্যের আশায় চিৎকার করছিল। যেহেতু অনেকটা নীচ থেকে ঐ আওয়াজ আছিল, ফলে অদ্ভূত শোনাচ্ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনা ঘটেছে বিহারের মুঙ্গেরের আরডি অ্যান্ড ডিজে কলেজ ক্যাম্পাসের নিকটবর্তী এলাকায়।
জানা গিয়েছে, ১৩ বছরের ছেলে অভিষেক কুমারকে সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন শাদিপুর বড় দুর্গা প্লেসের বাসিন্দা সোনু কুমার চৌরাসিয়া। প্রতিদিনকার মতোই সকাল সাড়ে ৫ টায় তাঁরা বেরোন ও কলেজ ক্যাম্পাসে প্রাতঃভ্রমণ শুরু করেন। জানা গিয়েছে, অভিষেক কুমারের বাবা ক্যাম্পাসে হাটছিলেন ও অভিষেক ফুল তুলছিল। এসময়ই ঘটে দুর্ঘটনা। ঢাকনা ভেঙে ৪০ ফুটের একটি কুয়োতে পড়ে যায় সে।
ভাগ্য ভালো যে, ওই কুয়োতে জলের চিহ্নমাত্র ছিল না, তেমন হলে প্রাণ সংশয় হতে পারত অভিষেকের। নীচে পড়ে বাবাকে চিৎকার করে সাহায্যের জন্য ডাক্তে শুরু করে অভিষেক। স্থানীয় লোকেরাও সেই ডাক শুনে সেখানে জড়ো হন। তড়িঘড়ি খবর পাঠানো হয় পুলিশে। খবর যায় উদ্ধারকারী দলের কাছেও।
উদ্ধারকারী দলের লোকেরা কোমরে দড়ি বেঁধে নীচের দিকে নামতে শুরু করে। তাঁরা জানিয়েছে নীচে অক্সিজেনের ঘাটতি ছিল। কোনওরকমে বাচ্চাটির কোমরে দড়ি বেঁধে তাঁকে উপরে নিয়ে আসে উদ্ধারকারী টিম।
উদ্ধারকারী দলের সদস্য রাজা সাহনি ও জিতেন্দ্র সাহনি জানিয়েছেন, ওই কুয়োটি ৪০ ফুট গভীর কুয়োতে অক্সিজেনের ঘাটতি ছিল এবং উদ্ধারকারী টিমের জন্য কোনও অক্সিজেনের ব্যবস্থা ছিল না। যার কারণে বাচ্চাটিকে উদ্ধার করতে কিছুটা দেরি হয়।
উদ্ধারের পরে দেখা যায় ৪০ ফুট নীচে পড়ে যাওয়ার জেরে গুরুতর আহত হয় ওই কিশোর। তাঁকে দ্রুত হাসপাতালের জরুরি ওয়ার্ডে ভর্তি করেন পরিজনেরা। কিন্তু অভিযোগ, সে সময় সেখানে কোনও চিকিৎসক ছিল না। এর কিছুক্ষণ পরে অবশ্য চিকিৎসা শুরু করা হয়। আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে।
কর্তব্যরত চিকিৎসক রোশন কুমার জানিয়েছেন, ওই কিশোরের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ৪০ ফুট উঁচু থেকে পরার দরুণ ও অঈ কুয়োতে প্রায় আড়াই ঘন্তা থাকার জন্য ওই কিশোর নার্ভাস হয়ে পড়েছে।
The post বিশাল গভীর কুয়ো থেকে শোনা যাচ্ছিল অদ্ভূত আওয়াজ, নীচে উঁকি মেরে হতভম্ব মানুষজন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36h3p7g