আইজল ও আগরতলা: উত্তর পূর্ব ভারতে সাম্প্রতিক সময়ে সবথেকে বড় বেআইনি আগ্মেয়াস্ত্র পাচারের ঘটনা সামনে এসেছে। বাংলাদেশের সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরে মিজোরামের পাহাড়ি গ্রামে মিলেছে এই আগ্নেয়াস্ত্র সম্ভার ও গোলাবারুদ।
জম্পুই পাহাড়ের নিচে এই মিজো গ্রাম থেকে ত্রিপুরা বেশি দূরে নয়। সন্দেহ করা হচ্ছে উত্তর পূর্ব ভারতে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য এই আগ্মেয়াস্ত্র মজুত করা হয়েছিল। বিএসএফের বিশাল বাহিনি এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে।
ঘটনাস্থল ত্রিপুরা-মিজোরাম সীমান্তে জম্পুই পাহাড়ের ফুলদংশাই গ্রাম সন্নিহিত এলাকা গোপনে খবর পেয়ে আন্তর্জাতিক সীমান্ত এলাকার মিজো গ্রামটিতে অভিযান শুরু করে বিএসএফ। উদ্ধার করা হয়, ২৮টি এ কে সিরিজের রাইফেল, একটি AK-74 রাইফেল, একটি কার্বাইন ও ৭ হাজারের বেশি কার্তুজ। আগ্মেয়াস্ত্রের পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিপুল গোলাবারুদ।
বিএসএফ জানিয়েছে, মিজোরামের মামিত জেলার ফুলদংশাই গ্রাম থেকে মিলেছে এই বেআইনি আগ্মেয়াস্ত্র সম্ভার। কমান্ডান্ট এস কে পিল্লাইয়ের নেতৃত্বে অভিযান চলে সোমবার। ধরা পড়ে এই অস্ত্র চালান। দুটি গাড়ি করে আগ্নেয়াস্ত্র পাচার হচ্ছিল। ধরা পড়েছে দুজন। তারা মিজোরামের বাসিন্দা। তাদের কাছে মিলেছে ৩৯ হাজার টাকা।
এদিকে বাংলাদেশ লাগোয়া ত্রিপুরা ও মিজোরামের এই আন্তঃসীমা এলাকায় বিপুল আগ্মেয়াস্ত্র ধরা পড়ায় উত্তর পূর্ব ভারতে চাঞ্চল্য ছড়িয়েছে। মনে করা হচ্ছে ত্রিপুরার উপজাতি এলাকা এডিসি স্বশাসিত প্রশাসন নির্বাচনের আগে জঙ্গিহানার ছক করেছিল কোনো গোষ্ঠী। সম্প্রতি ত্রিপুরা ও বাংলাদেশের সীমান্তে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএলএফটি পুনরায় সক্রিয় হচ্ছে।
The post ভারত বাংলাদেশ সীমান্তের পাহাড়ি গ্রামে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3l02IDz