মুম্বই: বলিউডে সিরিয়াল কিসার নামে পরিচিত অভিনেতা ইমরাম হাশমি। এক সময়ে পর পর ছবিতে চুম্বনের দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন তিনি। ইমরান মানেই সেই ছবিতে বোল্ড দৃশ্য। আর এই ইমরানের সঙ্গে ছবির প্রস্তাব একবার ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই। জানা যায়, ইমরান হাশমির নাম শুনেই জ্বলে উঠেছিলেন ঐশ্বর্য। এর পিছনে ছিল একটি বিশেষ কারণ।
পরিচালক মিলন লুথরা তাঁর নতুন ছবির জন্য ঐশ্বর্যকে ভেবেছিলেন। অজয় দেবগন ছবিটির নায়ক হিসেবে ভেবেছিলেন। সেই মতোই মিলন লুথরা ঐশ্বর্যকে ছবির নায়িকার ভূমিকায় অভিনয় করার প্রস্তাবও দিয়েছিলেন। মহারানী গায়ত্রী দেবীর ভূমিকায় ঐশ্বর্যাকে ভেবে রেখেছিলেন পরিচালক।
কিন্তু সেই প্রস্তাব পেয়েই তিনি না করে দিয়েছিলেন। কারণ ছবিতে ইমরান হাশমিরও থাকার কথা ছিল। এমনকী বেশ কিছু দৃশ্যে এক স্ক্রিনে ঐশ্বর্য ও ইমরানের থাকার কথা ছিল। আর এই শুনেই সটান পরিচালককে না বলে দিয়েছিলেন রাই সুন্দরী।
ইমরানের সঙ্গে নাকি ঐশ্বর্যের সম্পর্ক তখন একদমই ভালো ছিল না। এর পিছনেও রয়েছে আর ও একটি ঘটনা। করণ জোহরের জনপ্রিয় শো কফি উইথ করণ-এ ক্যুইজের র্যাপিড ফায়ার রাউন্ডে তিনি ঐশ্বর্যকে প্লাস্টিক সুন্দরী হিসেবে মন করেন বলে জানিয়েছিলেন। ব্যাস এখান থেকেই সমস্যার সূত্রপাত। ইমরানের এমন মন্তব্য শুনে বেজায় চটেছিলেন অ্যাশ। আর তাই ইমরান রয়েছেন জেনে সেই ছবি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। আর সেই মন্তব্য বহুদিন মনে রেখেছিলেন তিনি।
The post ইমরান হাশমির সঙ্গে ছবির প্রস্তাব সটান ফিরিয়েছিলেন ঐশ্বর্য, ছিল বিশেষ কারণ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ZeSRkW