কলকাতা: রাজ্যজুড়ে আজ মাসের প্রথম সাপ্তাহিক লকডাউন। সোমবারের এই লকডাউনে বন্ধ রয়েছে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, গণপরিবহণ থেকে শুরু করে বাজার, দোকানপাট। লকডাউন সফল করতে কড়া নজর রেখেছে পুলিশ।
গোটা অগস্ট জুড়ে এরকমই সপ্তাহে দু’দিন ধরে লকডাউন পালন হয়েছে গোতা রাজ্যজুড়ে। সারা রাজ্যেই কঠোর ভাবে পালিত হয়েছে লকডাউন। সামান্য কিছু অত্যুৎসাহী জনগণ ছাড়া রাস্তায় দেখা মেলেনি লোকের। নিয়ম মেনে বন্ধ ছিল দোকানপাটও। রাস্তায় কড়া নজর ছিল পুলিশেরও।
সোমবারও সেই নিয়মের কোনও ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। বন্ধ রয়েছে সমস্ত সরকারি-বেসরকারি অফিস। বন্ধ বাজারও। সকাল থেকে তৎপর পুলিশ বাহিনী। শহরের সব গুরুত্বপূর্ণস্থানে কড়া নজর রেখেছে পুলিশ। চেক করা হচ্ছে রাস্তায় বেরোনো গাড়ির কাগজপত্রও।
এর আগে ৩১ অগস্ট ছিল রাজ্যজুড়ে লকডাউন। কেন্দ্র জানিয়েছিল, দিল্লির সঙ্গে আলোচনা না করে পূর্ণ লকডাউন করা যাবে না কোনও রাজ্যে। তবে সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ফলে আগের ঘোষণা মতোই পালিত হচ্ছে লকডাউন।
শহরের পাশাপাশি সোমবার আশে পাশের জেলাতেও স্কুল, কলেজ, বাজার সব বন্ধ। লকডাউন যাতে সঠিক ভাবে মানা হয় তা দেখতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
চলতি সপ্তাহের শেষে আরও দুদিন লকডাউন রয়েছে। ১১ ও ১২ তারিখ অর্থাৎ শুক্র ও শনিবার থাকছে রাজ্যজুড়ে লকডাউন।
The post মাসের প্রথম সাপ্তাহিক লকডাউন, রাজ্যজুড়ে কড়া নজর পুলিশের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/325Hxti