অল্প টাকায় শুরু করা যেতে পারে দারুণ ব্যবসা, হবে বিরাট লাভ

নয়াদিল্লি: ব্যবসা শুরু করার জন্য মানুষ বহু টাকা খরচ করে। কেউ প্রায় ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করার পরে সেই ব্যবসা ডুবে যায়। তখন মুশকিলে পড়েন সকলে। আজ এমন কয়েকটি ব্যবসার কথা বলা হচ্ছে, যা কিনা মাত্র সামান্য কিছু টাকায় শুরু করা যেতে পারে। আজ এমন কিছু ব্যবসার কথা বলা হচ্ছে, যা শুরু করার ক্ষেত্রে খরচ মাত্র ১ থেকে ২ লাখ টাকা।

এই সব ব্যবসার জন্য নানান প্রকল্পের আওতায় টাকা সরবরাহ করে মোদী সরকার। আসুন দেখে নেওয়া যাক এই ব্যবসাগুলির প্রস্তুতি।

চাল ও মশলা গুঁড়োর ব্যবসা

আপনি যদি একটি চাল এবং মশলা গুঁড়ো তৈরির ইউনিট ইনস্টল করেন তবে খরচ হবে প্রায় ৬.৫৫ লাখ টাকা। তবে ঘাবড়াবার দরকার নেই। এর জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে ১.৬৬ লাখ টাকা। বাকি টাকা লোন হিসেবে পাওয়া যায়। মুদ্রা যোজনার আওতায় যে কোনও ব্যাংক থেকে আপনি এই লোণ পাবেন।

টমেটো সস উত্পাদনকারী ইউনিট

প্রধানমন্ত্রীর মুদ্রা প্রকল্পের প্রকল্পের প্রোফাইল অনুসারে, আপনি যদি টমেটো সস উত্পাদনকারী ইউনিট স্থাপন করতে চান তবে আপনার কাছে নিজস্ব ১ লাখ ৯৫ হাজার টাকা থাকা উচিত। এর পরে আপনি লোন পাবেন। একবছরে এই ব্যবসায় ১০ থেকে ১২ লাখ টাকা নিশ্চিত লাভ থাকে।

আয়ুর্বেদিক ইউনিট শুরু করা যেতে পারে

আপনি যদি আয়ুর্বেদিক ক্যাপসুল তৈরির জন্য কোনও ইউনিট শুরু করতে চান তবে মাত্র ১ লাখ ১০ হাজার টাকায় শুরু করতে পারেন। এই প্রকল্পের মোট ব্যয় হবে ৪ লাখ ৪৭ হাজার টাকা। এই খরচে আপনি ২ মিলিয়ন ক্যাপসুল তৈরি করতে পারেন। এই ব্যবসায় মোটামুটি ভাবে খরচ হবে ১১ লক্ষ ৭২ হাজার টাকা। সেই সব ক্যাপসিল বিক্রি করে লাভ হবে ৩ লক্ষ ২৮ হাজার টাকা।

করোনার আবহে অনেকের চাকরিই নেই। তাই সকলেই ব্যবসার দিকে ঝুঁকছেন। এহেন পরিস্থিতিতে এই ধরনের ব্যবসা করে বিজেতা হতে পারেন আপনি। তবে লোন সম্পর্কিত ব্যাপারগুলি আগে থেকে জেনে নেওয়া আবশ্যক।

The post অল্প টাকায় শুরু করা যেতে পারে দারুণ ব্যবসা, হবে বিরাট লাভ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cmqF56
إرسال تعليق (0)
أحدث أقدم