শিয়রে নির্বাচন, হারানো জমি পুনঃউদ্ধারের আশায় শিব মন্দিরে পুজো তৃণমূলের মন্ত্রীর

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: ২০১৯ এর লোকসভা ভোটে বাঁকুড়া জেলার দু’টি কেন্দ্রই হাতছাড়া হয়েছে শাসক দলের। এবার ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হারানো জমি পূনঃরুদ্ধারে নামার দেবাদিদেব মহাদেবের স্মরণাপন্ন হলো শাসক তৃণমূল।

শনিবার বাঁকুড়া শহর সংলগ্ন এক্তেশ্বর শিব মন্দিরে পুজো দিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। একই সঙ্গে জেলার ১২ টি বিধানসভা কেন্দ্র জয়ের লক্ষ্যে মন্দিরে ১২ টি নারকেল ফাটিয়ে দলের ‘সংকল্প যাত্রা’র সূচণা করলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ র বিধানসভা নির্বাচনে জেলার ৭টি তৃণমূল, বাম-কংগ্রেস জোট পায় ৫ টি। যদিও পরে বাঁকুড়ার সম্পা দরিপা, ছাতনার ধীরেন্দ্রনাথ লায়েক ও বিষ্ণুপুরে তুষারকান্তি ভট্টাচার্য শাসক শিবিরে যোগ দেন। যদিও বিগত লোকসভা ভোটের ফলাফলের ভিত্তিতে জেলার ১২ টি বিধানসভা কেন্দ্রেই পিছিয়ে ঘাস ফুল শিবির। সর্বত্র এগিয়ে পদ্মশিবির।

এদিন এক্তেশ্বর শিব মন্দির চত্ত্বরে দাঁড়িয়ে তৃণমূল জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, বাবা এক্তেশ্বর খুব জাগ্রত। ১২ টি নারকেল ফাটিয়ে জেলার ১২ টি বিধানসভা কেন্দ্র জয়ের প্রার্থণা বাবার কাছে জানালাম। আমরা ৩৬৫ দিন মানুষের সঙ্গে থাকি। নতুন জেলা কমিটি তৈরী হয়েছে। কর্মী সমর্থকরা উজ্জীবিত।

বিধানসভা ভোটে জেলার ১২ টি কেন্দ্রই দলনেত্রীর হাতে তুলে দিতে আমরা সংকল্পবদ্ধ। এই মুহূর্তে রাজ্যে শাসক দলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা বিজেপি ও ২০১৯ এর লোকসভা ভোটের ফলাফল প্রসঙ্গে বলতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি বলেন, ঐ ভোটে মানুষ বিজেপিকে ‘টেস্ট’ করে দেখেছিল। ভুল ভেঙ্গে গেছে সবার। কেন্দ্রের ‘বেচুরাম সরকার’ সব কিছু বিক্রি করে দিচ্ছে। এবার মানুষ এখন তাদের সঙ্গেই বলে তিনি দাবি করেন।

অন্যদিকে বিজেপি নেতা পার্থ কুণ্ডুর দাবি, লোকসভা ভোটের ফলাফলের নিরিখে বিজেপি জেলার ১২ বিধানসভা কেন্দ্রেই এগিয়ে। তৃণমূল যতই ভগবানের দ্বারস্থ হোক, ওদের যা অত্যাচার, দূর্ণীতি তাতে ভগবানও ক্ষমা করবেন না। ‘দূর্ণীতি’র টাকায় পুজো দেওয়া ভগবান মেনে নেবেন না দাবি করে ওই বিজেপি নেতা আরও বলেন, ২০২১ এ এর জবাব মানুষই দেবেন।

The post শিয়রে নির্বাচন, হারানো জমি পুনঃউদ্ধারের আশায় শিব মন্দিরে পুজো তৃণমূলের মন্ত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kvNjdY
إرسال تعليق (0)
أحدث أقدم