দক্ষিণে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি, চলবে রবিবারেও

স্টাফ রিপোর্টার , কলকাতা : দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

রবিবার সকাল পর্যন্ত আসানসোলে ০.৪ মিলিমিটার বৃষ্টি হয়। বাঁকুড়ায় ৬.৩ মিলিমিটার বৃষ্টি হয়, বর্ধমানে ৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়, ক্যানিংয়ে ৩.০ মিলিমিটার বৃষ্টি হয়, দিঘায় ০.৭ মিলিমিটার বৃষ্টি হয়, ডায়মন্ড হারবারে ১০.৩ মিলিমিটার বৃষ্টি হয়, হলদিয়ায় ৫৫.৪ মিলিমিটার বৃষ্টি হয়, কলাইকুন্ডায় ২১.৪ মিলিমিটার বৃষ্টি হয়, পানাগড়ে ২.৬ মিলিমিটার বৃষ্টি হয়।

শুক্রবার বিকেল শেষ আপডেট পর্যন্ত আসানসোল , বহরমপুর, ক্যানিং, মেদিনীপুর ছাড়া কোথাও বৃষ্টি হয়নি। অই জেলাগুলিতে বৃষ্টি হয় যথাক্রমে ৪.৬, ৩.৬, ৯.০, ৬.০, ১.২ মিলিমিটার। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আসানসোলে বৃষ্টি হয়নি। বাগাতিতে ১২.০ মিলিমিটার, ব্যরাকপুরে ১৭.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে, বর্ধমানে বৃষ্টি হয়নি, ক্যানিংয়ে ২৬.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, কাঁথিতে ১৫.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, দিঘায় ০.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে, ডায়মন্ড হারবারে ৩৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে, হলদিয়ায় ৬৪.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, কৃষ্ণনগরে বৃষ্টি হয়নি, পানাগড়, পুরুলিয়া, শ্রীনিকেতনের কোথাও বৃষ্টি হয়নি। বুধবার সকাল পর্যন্ত আসানসোলে ৩.০ মিলিমিটার বৃষ্টি হয়। ব্যরাকপুরে ২৬.৮ মিলিমিটার বৃষ্টি হয়, বর্ধমানে ৮ মিলিমিটার বৃষ্টি হয়, ক্যানিংয়ে ১.৬ মিলিমিটার বৃষ্টি হয়, দিঘায় ৩.৯ মিলিমিটার বৃষ্টি হয়, ডায়মন্ড হারবারে ৪০.৯ মিলিমিটার বৃষ্টি হয়, হলদিয়ায় ৩৪.১ মিলিমিটার বৃষ্টি হয়, কৃষ্ণনগরে ৬.২ মিলিমিটার বৃষ্টি হয়, পানাগড়ে ১২.৬ মিলিমিটার বৃষ্টি হয়।

রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে আগেই জানিয়েছে হাওয়া অফিস। এবার কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে সেই তথ্যও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে রবিবার ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। অর্থাৎ এখানে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

The post দক্ষিণে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি, চলবে রবিবারেও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mWdOeE
إرسال تعليق (0)
أحدث أقدم