প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী যশবন্ত সিং। রবিবার সকালে দিল্লিতে প্রয়াত হয়েছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

জানা গিয়েছে সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তাঁর। এরপর সকাল ৬টা ৫৫ মিনিটে প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। সে সময় প্রতিরক্ষা মন্ত্রকে একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন যশবন্ত সিং। দেশের সবচেয়ে বেশি সময়ের সাংসদদের মধ্যে অন্যতম ছিলেন এই নেতা। শুধু প্রতিরক্ষা মন্ত্রক না অর্থমন্ত্রক, বিদেশমন্ত্রকেরও দায়িত্ব ভালোভাবে সামলেছিলেন তিনি।

বিস্তারিত আসছে…

The post প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kTX0D0
إرسال تعليق (0)
أحدث أقدم