সকাল থেকেই শুরু বৃষ্টি, সময় অন্তর বাড়বে

স্টাফ রিপোর্টার , কলকাতা : সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। পূর্বাভাস মেনেই এই বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগোবে বলেই অনুমান আবহাওয়া দফতরের। ফলে ২০ থেকে ২৩ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ঢাকা মেঘে। শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিও। সঙ্গে থাকছে মেঘের গর্জন। প্রসঙ্গত প্রবল বৃষ্টির পূর্বাভাস মিলতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয় কমলা সতর্কতা। কলকাতা, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও , ঝাড়গ্রামে প্রবল বৃষ্টি হতে পারে বলে খবর। এদিকে, মুর্শিদাবাদেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। সোমবার ২১ সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ৭ জেলায়। বীরভূম, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে।কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

এদিকে উত্তরবঙ্গেও এবার সতর্কতা জারি হয়েছে । উত্তরের পাহাড় থেকে সমতল সর্বত্র ব্যাপক বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ সেপ্টেম্বর দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হবে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ২২ ও ২৩ সেপ্টেম্বর, মঙ্গল ও বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি কিংবা অতিবৃষ্টি হতে পারে দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। যেই কারণে মঙ্গল ও বুধবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

একেবারে বৃষ্টিহীন যে থাকছে না উত্তরের জেলাগুলি তার প্রমান আগেই দিয়েছে হাওয়া অফিস। শুক্রবারের মতোই শনিবারের হাওয়ার অফিসের রেকর্ডেও দেখা গিয়েছিল বৃষ্টি অনেক স্থানেই হয়েছে। ব্যাপক পরিমাণে না হলেও তা হচ্ছিল। শনিবার সকাল পর্যন্ত দার্জিলিঙে ১৬.০ মিলিমিটার, জলপাইগুড়িতে ৭.৪ মিলিমিটার, কালিম্পঙে ৭.০ মিলিমিটার, শিলিগুড়িতে ১৮.০ মিলিমিটার ও মালদহে ২.২ মিলিমিটার বৃষ্টি হয়।

The post সকাল থেকেই শুরু বৃষ্টি, সময় অন্তর বাড়বে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ZQgqRu
إرسال تعليق (0)
أحدث أقدم