স্টাফ রিপোর্টার , কলকাতা : সকাল থেকেই দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টির খবর মিলছে। মূলত জোড়া নিম্নচাপের জেরে এই বৃষ্টির আবহ তৈরি হয়েছে, যা দক্ষিণবঙ্গের জন্য ব্যাপক জরুরি হয়ে পড়েছিল। দেখে নিন রবিবারে কোন কোন জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার, ২০ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাওড়া, কলকাতা, হুগলিতে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ও মঙ্গলবারের জন্য দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।
এদিকে উত্তরবঙ্গেও এবার সতর্কতা জারি হয়েছে । উত্তরের পাহাড় থেকে সমতল সর্বত্র ব্যাপক বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ সেপ্টেম্বর দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হবে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ২২ ও ২৩ সেপ্টেম্বর, মঙ্গল ও বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি কিংবা অতিবৃষ্টি হতে পারে দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। যেই কারণে মঙ্গল ও বুধবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
একেবারে বৃষ্টিহীন যে থাকছে না উত্তরের জেলাগুলি তার প্রমান আগেই দিয়েছে হাওয়া অফিস। শুক্রবারের মতোই শনিবারের হাওয়ার অফিসের রেকর্ডেও দেখা গিয়েছিল বৃষ্টি অনেক স্থানেই হয়েছে। ব্যাপক পরিমাণে না হলেও তা হচ্ছিল। শনিবার সকাল পর্যন্ত দার্জিলিঙে ১৬.০ মিলিমিটার, জলপাইগুড়িতে ৭.৪ মিলিমিটার, কালিম্পঙে ৭.০ মিলিমিটার, শিলিগুড়িতে ১৮.০ মিলিমিটার ও মালদহে ২.২ মিলিমিটার বৃষ্টি হয়।
The post রবিবার এই জেলাগুলিতে হতে পারে ব্যাপক বৃষ্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ZRIdkp