শ্রীনগর : পাকিস্তানি সেনার টানা গুলি বর্ষণ। শহিদ হলেন এক ভারতীয় জওয়ান। আহত হয়েছেন আরও দুজন। জম্মু কাশ্মীরের নৌগাম সেক্টরের কুপওয়াড়াতে শনিবার এই ঘটনা ঘটেছে। বিনা প্ররোচণায় পাক সেনা হামলা চালায় বলে অভিযোগ ভারতীয় সেনার।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্ণেল রাজেশ কালিয়া জানিয়েছেন কুপওয়াড়ার নৌগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখা ধরে টানা গুলি বর্ষণ করেছে পাকিস্তানি সেনা। মর্টার ছোঁড়া হয়েছে, ছোট পিস্তলের ব্যবহার করা হয়েছে। একজন জওয়ান শহিদ হয়েছেন। আরও দুজন আহত হয়েছেন। আহতদের ৯২ সেনা বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।
এদিন শ্রীনগরের প্রতিরক্ষা মুখপাত্র বলেন ভারতীয় সেনাও পাক গুলির লড়াই যোগ্য জবাব দিয়েছে। যে জওয়ান শহিদ হয়েছেন তিনি ১৭ ব্রিগেডের আর্মি গানার ভূপিন্দর সিং বলে জানা গিয়েছে। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে পাক সেনা গুলি চালায় ও মর্টার হামলা চালায় বলে খবর। শনিবার সারা রাত গুলির লড়াই চলে। শাহপুর, কিরনি, দেঘওয়াড় এলাকায়। বেশ কয়েকটি জায়গায় রবিবার সকাল পর্যন্ত গুলির লড়াই চলছে বলে খবর।
২০২০ সালে পাকিস্তান ২৭৩০ বারেরও বেশি সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করেছে বলে সেনা সূত্রে খবর। ভারতীয় সেনার এক সূত্র জানাচ্ছে এই বছরের শুরু থেকে যে গুলির লড়াই চালিয়েছেন পাকিস্তান তাতে ২৪ জন সাধারণ নাগরিক মারা গিয়েছেন। শতাধিক আহত হয়েছেন।
এদিকে, জম্মু কাশ্মীরের বারামুল্লায় সন্ত্রাসবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে নিরাপত্তাবাহিনী। এনকাউন্টারে ৩ জঙ্গিকে খতম করেছে সেনা। বারমুল্লার পাট্টান এলাকার ইয়েডিপোরা অঞ্চলে অভিযানে যায় পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। জঙ্গি ডেরার কাছে যেতেই গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। পাল্টা হামলায় নিকেশ ৩ জঙ্গি।
জানা গিয়েছে, জঙ্গিদের খোঁজে ওই এলাকায় যায় নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। হঠাৎই গোপন ডেরা থেকে লুকিয়ে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তাবাহিনীর সঙ্গে পেরে উঠতে না পেরে শেষমেশ এলাকার বেশ কয়েকজন মহিলা ও শিশুকে পণবন্দি করে ফেলে জঙ্গিরা।
পণবন্দিদের মুক্ত করতে এরপর জোরদার তৎপরতা শুরু করে জওয়ানরা। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। এলাকা থেকে বেরনোর সব পথ বন্ধ করে দেওয়া হয়। এরপরই এলাকা বদলে লুকিয়ে পড়ে জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে জওয়ানরা।
অত্যন্ত তৎপরতার সঙ্গে আগে পণবন্দিদের নিরাপত্তা সুনিশ্চিত করে বাহিনী। জঙ্গিরাও এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। পাল্টা গুলিতে ৩ জঙ্গির মৃত্যু হয়। জঙ্গিদের হাচে আটক থাকা পণবন্দিদের উদ্ধার করেন জওয়ানরা।
The post বিনা প্ররোচণায় গুলিবর্ষণ পাক সেনার, শহিদ ভারতীয় জওয়ান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3i573Ei