ধেয়ে আসছে ভয়ঙ্কর টাইফুন ‘হাইসেন’, অ্যালার্ট রয়েছে ২২ হাজার সেনা

টোকিও: কয়েকদিনের মধ্যেই আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর টাইফুন হাইসেন। আশঙ্কায় ইতিমধ্যেই ২২,০০০ সেনাকে পুরোপুরি অ্যালার্টে রাখা হয়েছে বলে জানাচ্ছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো।

জাপানের দক্ষিণ পশ্চিম অংশে এই বিধ্বংসী টাইফুন আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারো কোনো জানিয়েছেন, যদি কোনও কিছু ঘটে যায়, তবে ২২০০০ সেনা পুরোপুরি সতর্ক রয়েছেন। যে কোনও কিছুর জন্য প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন তিনি।

জাপানের আবহাওয়া সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে, টাইফুনের ফলে সমুদ্রের জলে ব্যাপক ঢেউ দেখা যেতে পারে। এই ঢেউয়ের মাত্রা বলতে গিয়ে তাঁরা সুনামির সঙ্গে তুলনা করেছেন। ফলে আতঙ্ক তৈরি হয়েছে জাপানবাসীর জনমনে।

হাইসেনের কেন্দ্রে অ্যাটমোস্ফেরিক চাপ থাকছে ৯২০ হেক্টোপ্যাস্কাল। এর হাওয়ার শক্তি ঘন্টা প্রতি থাকছে ১৮০ কিলোমিটার। মনে করা হচ্ছে রবি অথবা সোমবারের মধ্যেই জাপানে আছড়ে পড়তে পারে এই হাইসেন।

আরও পড়ুন: BREAKING: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ, আতঙ্কিত সাধারণ মানুষ

ইতিমধ্যেই জাপান সরকার একদিকে যেমন সেনাদের ‘ফুল অ্যালার্ট’ করেছে। অন্যদিকে হাইসেনের গুরুত্ব বুঝে ইতিমধ্যেই প্রায় ১০০ এর কাছাকাছি বিমানের উড়ান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, টাইফুন আসলে ঘূর্ণিঝড়েরই অপর নাম। অঞ্চলভেদে ঘূর্ণিঝড়ের নাম বদলে কখনও হয়েছে সাইক্লোন, হারিকেন , আবার কখনও টাইফুন। প্রশান্ত মহাসাগর এলাকা তথা চীন, জাপানের আশেপাশে ঘূর্নিঝড়কে টাইফুন বলা হয়। মনে করা হয়, চিনা শব্দ টাই-ফেং থেকে এসেছে টাইফুন নাম। আবার অনেকের বক্তব্য , ফার্সি বা আরবি শব্দ তুফান থেকেও টাইফুন শব্দটি আসতে পারে।

The post ধেয়ে আসছে ভয়ঙ্কর টাইফুন ‘হাইসেন’, অ্যালার্ট রয়েছে ২২ হাজার সেনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ETT0Dy
إرسال تعليق (0)
أحدث أقدم