সুন্দরবনসহ তিন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

স্টাফ রিপোর্টার, কলকাতা : চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিসের তাৎক্ষনিক পূর্বাভাস। হাওয়া অফিস আগেই জানিয়েছিল বেশি বৃষ্টি না হলেও দক্ষিনবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির বহর দেখা যাবে। তেমন ভাবেই স্থানীয় মেঘ ও মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে চার জেলায়। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরপগণার সুন্দরবনে।

আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত আসানসোল, ব্যরাকপুর, বর্ধমান, কাঁথি, দিঘা, বাঁকুড়া, হলদিয়া, মেদিনীপুর, পুরুলিয়া, শ্রীনিকেতনে বৃষ্টির পরিমান যথাক্রমে ১৩.৬ মিলিমিটার, ৩.৮ মিলিমিটার, ৪.৬ মিলিমিটার, ২২.০ মিলিমিটার, ৯.৭ মিলিমিটার, ১৪.০ মিলিমিটার, ৪.২ মিলিমিটার, ৭.০ মিলিমিটার, ৬.০ মিলিমিটার, ১০.১ মিলিমিটার। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে পানাগড়ে। পরিমান ৬৬.০ মিলিমিটার। আসানসোল, ব্যরাকপুর, বর্ধমান, কাঁথি, দিঘা, বাঁকুড়া, হলদিয়া, মেদিনীপুর, পুরুলিয়া, শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪.৩, ২৫.৯, ২৫.০, ২৮.০, ২৫.৩, ২৫.১ , ২৬.৬, ২৫.৫, ২৪.৪, ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে। এখানকার বৃহস্পতিবারের তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবথেকে কম স্বাভাবিক নিয়মে। ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার বৃষ্টি হয় আসানসোল, ব্যরাকপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কাঁথি, দিঘা, বাঁকুড়া, হলদিয়া, মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে, শ্রীনিকেতনে। বুধবার দক্ষিণের সর্বনিম্ন তাপমাত্রার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, আসানসোল ২৫.৭ বালুরঘাট ২৬.৪ বাঁকুড়া ২৭.১ ব্যারাকপুর ২৬.৫ বহরমপুর ২৬.২ বর্ধমান ২৬ ক্যানিং ২৬.৬, দিঘা ২৬.৮, পুরুলিয়া ২৪, শ্রীনিকেতন ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। বুধবার সকাল পর্যন্ত ডায়মন্ড হারবারে ৩৩.০ মিলিমিটার, হলদিয়ায় ১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণের আর কোনও স্থানে বৃষ্টির খবর মেলেনি। মঙ্গলবার ডায়মন্ড হারবারে ,দিঘা ও শ্রীনিকেতনে ০.১, ২.২, ০.৩ মিলিমিটার বৃষ্টি হয়। রবিবার পশ্চিমের জেলায় বৃষ্টি বাড়তে পারে বলা জানাচ্ছে হাওয়া অফিস।

The post সুন্দরবনসহ তিন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30kCGDi
إرسال تعليق (0)
أحدث أقدم