স্ন্যাপব্যাকের নামে আমেরিকার ভূমিকার নিন্দায় রাশিয়া

মস্কো: স্ন্যাপব্যাকের নামে ইরানের বিরুদ্ধে একতরফাভাবে আমেরিকা যে সমস্ত নিষেধাজ্ঞা বহল করার যে ঘোষণা করেছে তার নিন্দা করল রাশিয়া। মস্কোর বক্তব্য, স্ন্যাপব্যাক মেকানিজমের নামে ওয়াশিংটন নাটক করছে যার উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করা।

এ বিষয়ে রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় রবিবার সরকারিভাবে বিবৃতি প্রকাশ করেছে। তার আগের দিন মার্কিন বিদেশ মন্ত্রী মাইক পম্পেও ঘোষণা করেছিলেন- রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবের আওতায় ইরানের বিরুদ্ধে আগের সমস্ত নিষেধাজ্ঞা বহাল করা হচ্ছে।

একইসঙ্গে তিনি নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিকে হুমকি দিয়ে জানিয়েছেন, তারা যদি নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিরোধিতা করে তাহলে তাদেরকেও একই রকম ‘পরিণতি’ ভোগ করতে হবে।

পম্পেওর এহেন বক্তব্যের জবাবে রুশ মন্ত্রণালয়ের বক্তব্য, আমেরিকা বিশ্বকে এখনও বিভ্রান্ত করছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ যেকোনোভাবেই নিরাপত্তা পরিষদের প্রস্তাবের আওতায় কিছু নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। কিন্তু বাস্তবে নিরাপত্তা পরিষদ এমন কোনও পদক্ষেপ নেয় নি যার কারণে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল করা যায়।

এই সব কারণে বলা যায়, নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিকে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করতে বাধ্য করার জন্য এবং বিশ্ব সংস্থাকে তাদের হাতিয়ারে পরিণত করতে আমেরিকা নাটক ছাড়া আর কিছুই করছে না।রুশ মন্ত্রণালয় সরাসরি বলেছে, মাইক পম্পেও যে বক্তব্য রেখেছেন তা মোটেই গ্রহণযোগ্য নয়।

The post স্ন্যাপব্যাকের নামে আমেরিকার ভূমিকার নিন্দায় রাশিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hNYmgM
إرسال تعليق (0)
أحدث أقدم