চতুর্মুখী প্রভাব, দক্ষিণবঙ্গে জারি থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার , কলকাতা : গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিগত কয়েকদিন ধরে হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছিল যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঠিক তেমনটাই হচ্ছে। দক্ষিণের জেলাগুলিতে চলছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, যা আজও জারি থাকবে বলে মত আবহাওয়া বিজ্ঞানীদের।

কেন এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব বিহার ও উত্তরবঙ্গ ঘেঁষে ঘূর্ণাবর্তটি এখনও রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলে নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্ধ্রপ্রদেশ উপকূলে ও রাজস্থানে অবস্থান করছে আরও দুটি ঘূর্ণাবর্ত। বলা যায় একেবারে চতুর্মুখী ফলা। এর প্রভাব বেশ কিছুটা পড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, ফলে কোথাও না কোথাও প্রত্যেকদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সময়ান্তর বৃষ্টি হচ্ছেও। সেই সম্ভাবনা আজ বুধবারেও থাকছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার সকাল পর্যন্ত ডায়মন্ড হারবারে ৩৩.০ মিলিমিটার, হলদিয়ায় ১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণের আর কোনও স্থানে বৃষ্টির খবর নেই। মঙ্গলবার ডায়মন্ড হারবারে ,দিঘা ও শ্রীনিকেতনে ০.১, ২.২, ০.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আসানসোল বাঁকুড়া বা বাকি অন্যস্থানে তেমন বৃষ্টির তথ্য দিচ্ছে না হাওয়া অফিস। পূর্বাভাস বলছে আজ বুধবার ফের বিক্ষিপ্ত বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ বর্তমান থাকবে। সকাল থেকে কখনও ঝলমলে রোদ কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। ফলে স্বাভাবিকভাবেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে জেলার মানুষের। এখান থেকে বৃষ্টি হলে মিলবে সাময়িক স্বস্তি।

বুধবার মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে আসানসোলে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপামাত্রা। মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে আসানসোলে সর্বনিম্ন তাপামাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ২৬.০ ডিগ্রি সেলসিয়াস।

The post চতুর্মুখী প্রভাব, দক্ষিণবঙ্গে জারি থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36hS4E1
إرسال تعليق (0)
أحدث أقدم