নয়াদিল্লি: ফের দেশে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৮০ হাজার ৪৭২ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১১৭৯ জনের।
নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লক্ষ ২৫ হাজার ৭৬৪। এরমধ্যে দেশে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৯ লক্ষ ৪০ হাজার ৪৪১। দেশজুড়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫১ লক্ষেরও বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এখন অবধি করোনার জেরে মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৪৯৭ জনের।
অন্যদিকে সাম্প্রতিক সেরো সার্ভেতে সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। অগস্ট মাসের মধ্যে দেশের ১০ বছরের বেশি বয়সী প্রত্যেক ১৫ জনে একজন করোনা আক্রান্ত হয়েছেন। আইসিএমআরের দ্বিতীয় সেরো সার্ভেতে এই তথ্য পাওয়া গিয়েছে।
আরও পড়ুন – বাবরি মসজিদ ধ্বংসের রায় দেবে আদালত, সশরীরে উপস্থিত থাকবেন না আডবাণী
অন্যদিকে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনের হাত ধরে চালু হয়েছে করোনা পোর্টাল। যেখানে এক ক্লিকে জানা যাবে দেশের করোনা সংক্রান্ত পরিস্থিতি। সুস্থতার হার, আক্রান্তের সংখ্যা বা করোনা ভ্যাকসিন নিয়ে যাবতীয় তথ্য মিলবে এই পোর্টালের বিভিন্ন পেজে।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী বলেন করোনা সম্পর্কে তথ্য দিতে অনলাইন পোর্টাল চালু করেছে কেন্দ্র। এবার প্রত্যেকে করোনা সম্পর্কে যা তথ্য চান, একটা ছাদের তলায় সব মিলবে একসাথে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে করোনা নিয়ে যে গবেষণা হচ্ছে, বা ভ্যাকসিন নিয়ে মানুষের মনে যা প্রশ্ন রয়েছে, তার উত্তর মিলবে করোনা পোর্টালে।
The post BREAKING: একদিনে আক্রান্ত ৮০ হাজারের বেশি, দেশজুড়ে সংক্রমণ ছাড়াল ৬২ লক্ষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34dFjYm