বাবার কাছে লুডোতে হার, ‘চিটিং’ দাবি করে আদালতে মহিলা

ভোপাল: কতই না আশ্চর্য ঘটনা ঘটে। এবার বাবার কাছে লুডো খেলায় হেরে আদালতের দ্বারস্থ এক ২৪ বছরের এক যুবতি। এঘটনা ঘটেছে ভোপালে।

ফ্যামিলি কোর্ট কাউন্সিলর সরিতা রাজানি জানিয়েছেন, “আজকাল বাচ্চারা পরাজয় সহ্য করতে পারছে না, এ কারণেই এই ধরনের ঘটনা সামনে আসছে। তাদের পরাজয়কে গ্রহণ করতে শেখা দরকার যা জয়ের মতো গুরুত্বপূর্ণ। “

জানা গিয়েছে পরিবারে আর ভাই বোনের সঙ্গে লুডো খেলা চলছিল। মেয়েটি ভাবতেই পারেনি যে তাঁর বাবা তাঁকে হারিয়ে দেবে। বারবার হারার ফলে তাঁর মনে ক্ষোভ জন্মায়। সে বাবার সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয়। মামলা গড়ায় আদালতে।

পরিস্থিতি এমন দাঁড়ায় যে পরিবারের সমস্যা মেটাতে কাউন্সেলিং ও করাতে হচ্ছে। অন্যদিকে পরিবার সূত্রে খবর সেই বাড়ির ছোট মেয়ে। এছাড়া তাঁর আরও দুই ভাই বোন আছে। তাঁর মা নেই। যুবতি বর্তমানে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে। যুবতি জানিয়েছেন, তিনি তাঁর মনের অবস্থা পরিবারেও কাউকে জানান নি। ফলে বেড়েছে মানসিক চাপ।

তবে চারবার কাউন্সেলিং-এর পরে এই মুহূর্তে ওই যুবতি কিছুটা পজিটিভ হয়েছেন বলে জানিয়েছেন ফ্যামিলি কোর্ট কাউন্সিলর সরিতা রাজানি। তিনি বলেন, বর্তমান সময়ে লোকেরা পরিবারের সদস্যদের কাছ থেকে উচ্চ প্রত্যাশা রাখে, আর তাতে কখনও ঘাটতি দেখা দিলেই টেনশনের সৃষ্টি হয়। তবে ওই যুবতি জানিয়েছেন, চাইলে মেয়ের খুশির জন্য বাবা না হয় হেরেই যেত!

সামান্য লুডো খেলা নিয়ে যে এই ধরনের ঘটনা ঘটবে তা আন্দাজ করতে পারেনি কেউ। ফলে রীতিমতো বিপর্যয় পার করছে ওই পরিবার।

The post বাবার কাছে লুডোতে হার, ‘চিটিং’ দাবি করে আদালতে মহিলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jaxdpZ
إرسال تعليق (0)
أحدث أقدم