দরিদ্ররা বিনামূল্যে পেতে পারেন করোনার ভ্যাকসিন : সরকারি সূত্র

নয়াদিল্লি : করোনার ভ্যাকসিন দরিদ্রদের বিনামূল্যে দেওয়া হতে পারে। যে বা যাঁরা করোনার ভ্যাকসিন কেনার ক্ষমতা রাখেন না, তাঁদের কেন্দ্র বিনামূল্যে এই ভ্যাকসিন দেবে। এক উচ্চপদস্থ সরকারি আধিকারিককে উদ্ধৃত করে এই তথ্য দিয়েছে দ্য হিন্দু।

জানা গিয়েছে, এক একটি ভ্যাকসিনের দাম পড়বে ২-৩ ডলার বা ১৪০ থেকে ২১০টাকার মধ্যে। সেই অর্থ দিয়ে যারা ভ্যাকসিন কিনতে সক্ষম নন, তাঁদের সরকারের পক্ষ থেকে ভ্যাকসিন দেওয়া হবে। সরকারি সূত্র জানাচ্ছে ১৩০ কোটির জনসংখ্যার দেশে ভ্যাকসিনেশনের জন্য প্রচুর অর্থ প্রয়োজন। অনেকেই তা কিনে উঠতে পারবেন না। তাঁদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে সরকার।

ইন্দ্রধনুশ, ভারতের জাতীয় ইম্যুনাইজেশন প্রকল্পে ১২টি ভ্যাকসিন দ্বারা প্রতিরোধ সক্ষম রোগের ভ্যাকসিন দেওয়া হয়। মূলত শিশু ও গর্ভবতী মহিলাদের এই ভ্যাকসিন দেওয়া হয়। কিছু জাতীয় স্তরে ও কিছু রিজিয়ন ভিত্তিক স্তরে ভ্যাকসিন দেওয়া হয় বলে জানা গিয়েছে।

করোনার ভ্যাকসিন শতাধিক স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হয়েছে। এর নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখেই বাজারে ছাড়া হবে করোনার ভ্যাকসিন। অশোকা ইউনিভার্সিটির ত্রিবেদী স্কুল ফর বায়োসায়েন্সেসের ভাইরোলজিস্ট ও ডিরেক্টর শাহিদ জামিল জানান, গর্ভবতী মহিলাদের ওপরেও ভ্যাকসিনের ট্রায়াল চলেছে। যখনই তা সফল হবে, তা শিশুদের জন্য ব্যবহার যোগ্য কীনা তা জানা যাবে।

এর আগে, শনিবার ট্যুইটারে স্বাস্থ্যমন্ত্রককে সরাসরি প্রশ্ন করেন সেরাম কর্তা আদর পুনাওয়ালা। তাঁর প্রশ্ন প্রত্যেক ভারতীয়কে করোনা ভ্যাকসিন দিতে গেলে খরচ হবে ৮০ হাজার কোটি টাকা। সেই অর্থ কি কেন্দ্র সরকারের কাছে রয়েছে? পরের বছরই করোনা ভ্যাকসিনের জন্য এই টাকার প্রয়োজন বলে সেরাম কর্তা জানান।

তিনি বলেন ভ্যাকসিন সরবরাহ ও উৎপাদনের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, তা কী কেন্দ্র সরকার দিতে পারবে। প্রত্যেক ব্যক্তির কাছে ভ্যাকসিন পৌঁছতে গেলে যে অর্থের ও লোকবলের প্রয়োজন, তার জন্য পরিকল্পনা দরকার। সেই কাজ শুরু করতে হবে কেন্দ্রকেই। সেটাই করোনা মোকাবিলার সবথেকে বড় চ্যালেঞ্জ।

The post দরিদ্ররা বিনামূল্যে পেতে পারেন করোনার ভ্যাকসিন : সরকারি সূত্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cA9SeV
إرسال تعليق (0)
أحدث أقدم