ঋষিকেশ টু লন্ডন, বিশ্বের ২০ টি দেশ ঘোরাবে ৭৫ দিনের এই বাস সফর

দেরাদুন: ভারতীয় কুস্তিগীর লভানসু শর্মা ঋষিকেশ থেকে লন্ডন যাওয়ার জন্য একটি বাসে করে যাওয়ার পরিকল্পনা করেছেন। রবিবার ছিল বিশ্ব ট্যুরিজম ডে, সেই উপলক্ষ্যে এই বাসযাত্রা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ৭৫ দিনের এই বাস যাত্রায় বিশ্বের ২০ টি দেশ পরিদর্শন করা হবে।

এনএনআইয়ের রিপোর্ট মোতাবেক ২০২১ সালের জুনে শুরু হওয়া এই ‘অবিশ্বাস্য বাস ভ্রমণের’ অংশ হতে পেরেছেন মাত্র ২০ জন যাত্রী। এই ভ্রমণ সম্পর্কে বলতে গিয়ে লভানসু শর্মা জানিয়েছেন, ঋষিকেশ ও লন্ডনের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘতম যাত্রা হতে চলেছে। এর নামকরণ করা হয়েছে ‘অবিশ্বাস্য যাত্রা’।

এতে ২১,০০০ কিলোমিটার দূরত্বে ভ্রমণ করার সময় বিশ্বের ২০ টি দেশে ভ্রমণের সুযোগ পাবে। উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে শুরু হয়ে যাত্রা শেষ হবে লন্ডনে।

একনজরে দেখে নেওয়া যাক এই বাসযাত্রার রুট- ঋষিকেশ হয়ে এই বাস ইম্ফল হয়ে মায়ানমারে প্রবেশ করবে। এর পরে থাইল্যান্ড, লাওস, চিন, কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান পৌঁছে যাবে। এই দেশগুলি সফরের পরে এবার বাস যাবে ইউরোপে। রাশিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স হয়ে ইংল্যান্ডে পৌঁছে যাবে বাস। এরপরও যদি ভ্রমণকারীরা চায়, তবে বাস যাবে ওয়েলস এবং স্কটল্যান্ড-ও।

এই যাত্রার মূল উদ্দেশ্য হল ভারতীয় সংস্কৃতি বাইরে ছড়িয়ে দেওয়া। লভানসু শর্মা ইতিমধ্যে আন্তর্জাতিক সড়কপথের মাধ্যমে ৩২ টি দেশ ঘুরে ফেলেছেন। এছাড়া ভারতের পর্যটনস্থলগুলিকেও তুলে ধরা হবে বিদেশে। ভারতের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলি সম্পর্কে তথ্য তুলে দেওয়া হবে। যাতে বিদেশিরা ভারতীয় পর্যটনের প্রতি আকৃষ্ট হতে পারে।

The post ঋষিকেশ টু লন্ডন, বিশ্বের ২০ টি দেশ ঘোরাবে ৭৫ দিনের এই বাস সফর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HFTu0Y
إرسال تعليق (0)
أحدث أقدم