আর এক চিনা ভাইরাসের উপদ্রব! ‘ক্যাট কিউ’ ভাইরাসের উপস্থিত মিলছে ভারতেও

নয়াদিল্লি: এক ভয়ঙ্কর ভাইরাসের ধাক্কায় তোলপাড় গোটা বিশ্ব। কয়েক মিলিয়ন মানুষ আক্রান্ত। কোথায় মুক্তি, সেই দিশা দেখা যাচ্ছে না এখনও। এরই মধ্যে হাজির আরও এক ভাইরাস। চিন থেকে সূত্রপাত হলেও ভারতেও নাকি কোপ বসাতে পারে সেই অদৃশ্য শত্রু।

সবথেকে অবাক করা বিষয় হল, সম্প্রতি আইসিএমআর-এ একটি সার্ভে করতে গিয়ে দেখা গিয়েছে ৮৮৩ জনের শরীরে অ্যান্টিবডি রয়েছে। অর্থাৎ তাঁরা কখনও না কখনও আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসে।

যে মশার মাধ্যমে এই ভাইরাস ছড়ায় তার উপস্থিতি ভারতেও রয়েছে। তাই ভারতে আরেকটি চিনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ গবেষকরা বলছেন, ভারতে তারা আরেকটি চিনা ক্যাট কিউ ভাইরাস বা সিকিউভি নামের ভাইরাস শনাক্ত করেছেন। এটি ভারতে রোগ ছড়াতে পারে বলে সতর্ক করেছেন তারা।

এই ভাইরাসটি আর্থ্রোপড-বাহিত এবং শুকর ও কিউলেক্স মশার দেহে এটি পাওয়া যায়। সিকিউভি ভাইরাসটির উপস্থিতি চিন ও ভিয়েতনামে রয়েছে।

জানা গিয়েছে ভারতে দু’জনের এই ভাইরাস ধরা পড়েছিল। একজনের ২০১৪ ও অপরজনের ২০১৭ সালে নমুনা পরীক্ষা করা হয়েছিল। কর্নাটকে এই দু্’জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

গবেষণার পর বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, মশার দেহে সিকিউভি ভাইরাসের প্রতিলিপিকরণের ফলে ভারতে রোগ ছড়ানোর আশঙ্কা থাকছে।

ভারতে গত ১১ দিনে করোনা মুক্ত হয়েছেন ১০ লক্ষেরও বেশি মানুষ। সোমবার ভারতের মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ছাড়াল ৫০ লক্ষের ঘর, যা রীতিমত সাফল্য বলেই মনে করছে কেন্দ্র।

এদিন একাধিক ট্যুইট করে বেশ কিছু তথ্য তুলে দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রক জানায়, সুস্থ হওয়া রোগীর সংখ্যা, দেশের মোট অ্যাক্টিভ কেসের তুলনায় পাঁচ গুণেরও বেশি। জুন মাসের ২০ তারিখে যে খানে সুস্থ হওয়ার সংখ্যা ছিল মাত্র ১ লক্ষ, সেখানে সেপ্টেম্বরের শেষে ৫০ লক্ষের বেশি আরোগ্যের সংখ্যা। মন্ত্রক সূত্র খবর, প্রতিদিন এখন ৯০ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠছেন।

এদিকে, দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৮২ হাজার ১৭০ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১০৩৯ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লক্ষ ৭৪ হাজার ৭০৩ জন।

এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৯ লক্ষ ৬২ হাজার ৬৪০। সুস্থ হয়ে উঠেছে ৫০ লক্ষেরও বেশি মানুষ। দেশজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৯৫ হাজার ৫৪২ জনের।

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, দেশের মাত্র ১০টি রাজ্যে ও কেন্দ্র শাসিত অঞ্চলে ছড়িয়ে রয়েছে মোটা করোনা আক্রান্তের ৭৫ শতাংশ রোগী। বাকি ২৫ শতাংশ ছড়িয়ে দেশের বাকি রাজ্যে। জানা গিয়েছে যে বা যাঁরা করোনার ভ্যাকসিন কেনার ক্ষমতা রাখেন না, তাঁদের কেন্দ্র বিনামূল্যে এই ভ্যাকসিন দেবে। এক উচ্চপদস্থ সরকারি আধিকারিককে উদ্ধৃত করে এই তথ্য দিয়েছে দ্য হিন্দু।

The post আর এক চিনা ভাইরাসের উপদ্রব! ‘ক্যাট কিউ’ ভাইরাসের উপস্থিত মিলছে ভারতেও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ibMkya
إرسال تعليق (0)
أحدث أقدم