লখনউ: সবারই নিজস্ব বাড়ির স্বপ্ন থাকে। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালে আবাস যোজনা শুরু করেছিলেন।এই প্রকল্পের আওতায় রাজ্যগুলিতে সময়ে সময়ে বাড়ি বুকিং প্রক্রিয়া চালু করা হয়। এই বাড়ির জন্য যে আবেদন অনলাইনে জমা দিতে হয়, তার ফি মাত্র ১০০ টাকা।
এই প্রকল্পের আওতায় উত্তরপ্রদেশ আবাস বিকাশ পরিষদ উত্তর প্রদেশের ১৯ টি শহরে ৩৫১৬টি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য বুকিং খোলা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে থেকে এই আবেদন ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। বুকিংয়ের জন্য অনলাইনে আবেদন করা যাবে ১৫ ই অক্টোবর পর্যন্ত।
উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনউতে সর্বাধিক ৮১৬ টি বাড়ির বুকিং নেওয়া হবে। এছাড়া গাজিয়াবাদে ৬২৪ টি, মিরাটে নেওয়া হবে ৪৮০ টি, গন্ডায় ৩৯৬ টি বাড়ি বুকিং করা হবে। এর সঙ্গে ফতেহপুর, হরদই, রায়বরেলী সহ বেশ কিছু এলাকায় ৯৬ টি করে বাড়ি বুকিং করা হবে বলে জানা বগিয়েছে। কানপুর দেহাত, কন্নৌজ, উন্নাও, বলরামপুর সহ আরও শহর এই তালিকাভুক্ত রয়েছে।
উল্লেখ্য, বিষয় হল এই প্রকল্পে মাত্র সাড়ে তিন লক্ষ টাকায় বাড়ি নিতে পারবেন দরিদ্র মানুষ। এই প্রকল্পে এখন উত্তরপ্রদেশে মোট ৩৫১৬টি বাড়ি বুকিং করা হবে। এরমধ্যে লখনৌতে থাকছে ৮১৬ টি।
যাদের বার্ষিক আয় তিন লাখ টাকার কম কেবলমাত্র তারাই এই বুকিংয়ের আওতায় বাড়ি পাবেন। বাড়ির আকারের হিসেব রয়েছে কার্পেট এরিয়া ২২.২২ বর্গমিটার এবং সুপার এরিয়া ৩৪.০৭ বর্গ মিটার।
এই বাড়ির আবেদন করতে হলে, https://pmaymis.gov.in/ এ প্রথম লগ ইন করতে হবে। এরপর আপনার আর্থিক ইনকাম অনুযায়ী অপশন থাকবে। সেখানে ক্লিক করতে হবে।
এর পরে, আধার নম্বর এবং অন্যান্য তথ্য পূরণের পরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। এর আবেদন ফি ১০০ টাকা ও তবে ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হয় ৫০০০ টাকা।
The post মাত্র ১০০ টাকা দিয়ে করা যাচ্ছে বাড়ির জন্য আবেদন, ১৯ টি শহরে চলছে বুকিং appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lJNeF0