স্টাফ রিপোর্টার , কলকাতা : বৃষ্টি কমতেই চড়তে শুরু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ও স্থানের পারদ। এর আগের দিন দেখা গিয়েছিল যেখানে বৃষ্টি হয়েছে সেখানে পারদ কম। যেখানে হয়নি সেখানে পারদ বেশি। আজ সার্বিক ভাবেই বৃষ্টি কমেছে দক্ষিণে ফলে তাপমাত্রাও বেড়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। সর্বনিম্ন তাপমাত্রা থাকছে গড়ে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ২৫.৭, বর্ধমান ২৬.০, হলদিয়ায় ২৭.১, ক্যানিংয়ে ২৭.০, কৃষ্ণনগর ২৫.৪, দিঘায় ২৫.৯, পানাগড়ে ২৮.৫, মেদিনীপুরে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এই অঞ্চলগুলির মধ্যে হলদিয়ায় ২২.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ক্যানিংয়ে ১৭.০ মিলিমিটার, ডায়মন্ড হারবারে ২.৭ মিলিমিটার, দিঘায় ৬.৭ মিলিমিটার, হলদিয়ায় ২২.৭ মিলিমিটার, কৃষ্ণনগরে ৬.২ মিলিমিটার, মেদিনীপুরে ০.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২৭.০, বহরমপুরে ২৬.৪, ক্যানিংয়ে ২৭.০, কাঁথিতে ২৬.৫, দিঘায় ৩০.২, পানাগড়ে ২৮.৫, শ্রীনিকেতনে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। দেখা গিয়েছে এই সমস্ত অঞ্চলে একটুও বৃষ্টি হয়নি। কলকাতা , মেদিনীপুর, হলদিয়া, ব্যরাকপুর মাত্র এই চার অঞ্চলে বৃষ্টির রেকর্ড দিয়েছে হাওয়া অফিস। এই অঞ্চলে বৃষ্টি হয়েছে যথাক্রমে ১৪.৮, ১৩.৬, ২৫.১, ২৪.৪ মিলিমিটার। এই সমস্ত অঞ্চলে গড় পারদ ২৪ ডিগ্রি সেলসিয়াস। ফারাক প্রায় তিন থেকে চার ডিগ্রির।
এদিকে উত্তরবঙ্গে বুধবার থেকেই বৃষ্টি কমেছে। আজ বৃহস্পতিবার সেই বৃষ্টির পরিমাণ আরও কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দু’এক জায়গায়। তবে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে। সৌজন্যে মৌসুমি অক্ষরেখা। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাসও মিলছে।
তবে হাওয়া অফিস এও জানাচ্ছে বৃষ্টি বাড়লেও চিন্তার বিশেষ কারণ নেই। বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা কম। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার অনেক জায়গাতেই বৃহস্পতিবার সকাল পর্যন্ত অল্পবিস্তর বৃষ্টি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত যেহেতু উত্তরের বিভিন্ন জেলায় ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয় তাই ফের বৃষ্টি হলে আশঙ্কা থাকছিল বন্যার। এদিকে আবার ঙ্গে মহানন্দা ও তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণও বাড়ানো হয়েছে। কিন্তু আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা দিচ্ছে না। তাই স্বাভাবিকভাবেই আপাতত বন্যার আশঙ্কাও নেই। হাওয়া অফিস জানাচ্ছে, হিমালয় সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে ওই এলাকায় বৃষ্টি বেড়েছে। এর চেয়ে বেশি কিছু নয়।
মৌসম ভবন জানাচ্ছে, শুক্রবার থেকেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হবে। অসম ও মেঘালয়ে সপ্তাহান্তে প্রবল বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ হিমালয়ের কাছাকাছি এলাকায় অবস্থিত। অক্ষরেখার পূর্বাংশ গয়া থেকে ফারাক্কা হয়ে বাংলাদেশ ও অসমের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং অসমের উপর। পূবালী হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সংঘাত। এই সিস্টেম গুলির প্রভাবে আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ভারী বৃষ্টি হতে পারে কর্ণাটক, কেরল, তামিলনাড়ু-র মতো দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে।
The post দক্ষিণে বৃষ্টি কমতেই চড়ছে পারদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hV5MQm