নয়াদিল্লি: খরচ কমাতে এবার ডায়েরি দেয়াল এবং ডেস্ক ক্যালেন্ডার সহ উৎসবের গ্রিটিংস কার্ড ছাপা বন্ধ রাখছে নরেন্দ্র মোদীর সরকার। ছাপার বদলে ডিজিটালে জোর দেওয়া হচ্ছে। বুধবার সমস্ত মন্ত্রক এবং সরকারি দপ্তরের পাশাপাশি রাষ্ট্রয়ত্ত ব্যাংক ও অন্যান্য সংস্থাকে এই ধরনের সামগ্রী না ছাপার নির্দেশ পাঠিয়েছে অর্থ মন্ত্রক। এর মধ্যে ছোটখাটো বইও(যেমন কফি টেবিল বুক) রয়েছে।
কেন্দ্রীয় ব্যয় বিভাগ জানিয়েছে, আগামী বছর থেকে ছাপার বদলে এই সব সামগ্রীর ক্ষেত্রে জোর দিতে হবে বৈদ্যুতিন মাধ্যমে। পাশাপাশি ই-বুক আনার কথা বলা হয়েছে। এই ধরনের প্রযুক্তিগত উদ্ভাবন যেমন খরচ কমাবে তেমনই আবার ডিজিটাল পরিষেবার প্রসার বাড়াবে। যদিও আবার বিভিন্ন মহলের অভিমত, এভাবে ছাপার খরচ বাঁচিয়ে রাজকোষের কতটা সুরাহা হবে তা প্রশ্ন সাপেক্ষ।
বিশ্বজুড়ে করোনা অতি মহামারীর আকার ধারণ করেছে। এই ভাইরাস শুধু স্বাস্থ্য পরিষেবায় প্রভাব ফেলেনি, রীতিমতো ধাক্কা দিয়েছে বিশ্ব অর্থনীতিকে। বিশেষত ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য লকডাউন জারি করায় অর্থনৈতিক কাজ কর্ম লাটে উঠেছে। করোনার জেরে রীতিমতো ক্ষতিগ্রস্ত ভারতের অর্থনীতি। কিছুদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল তারপর এই সপ্তাহে সরকারিভাবে জানা গিয়েছে জিডিপি বৃদ্ধির বদলে সংকোচন হচ্ছে এদেশে।
চলতি অর্থ বর্ষের (২০২০-২১) প্রথম ত্রৈমাসিক (এপ্রিল থেকে জুন) জিডিপির হার শূন্যের তলায় চলে গিয়েছে। গত বছরের এই সময়ের তুলনায় তা কমেছে ২৩.৯ শতাংশ।
সোমবার বিকেলে ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল অফিস (এন এস ও) এই রিপোর্ট পেশ করে। এর ঠিক আগের ত্রৈমাসিকে বা গত অর্থবছরের(২০১৯-২০) শেষ বা চতুর্থ ত্রৈমাসিকে (২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ) জিডিপি বৃদ্ধির হার ছিল ৩.১ শতাংশ। এমন অবস্থার কারণ করোনা ভাইরাসকে আটকাতে দেশজুড়ে লকডাউন চলায় বাণিজ্যিক কাজকর্ম পুরোপুরি থেমে গিয়েছে।
এরমধ্যে দেখা গিয়েছে উৎপাদন এবং নির্মাণ ক্ষেত্রে বৃদ্ধির বদলে সংকোচন সাংঘাতিক। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে উৎপাদন ক্ষেত্রে ৩৯.১ শতাংশ এবং নির্মাণ ক্ষেত্রে ৫০.৩ শতাংশ সংকোচন ঘটেছে। খনি ক্ষেত্রে সংকোচন হয়েছে ২৩.৩ শতাংশ। হোটেল, পরিবহণ , যোগাযোগ পরিষেবায় সংকোচন হয়েছে ৪৭ শতাংশ ।
The post নয়া সিদ্ধান্ত, ডায়েরি-ক্যালেন্ডার ছাপা বন্ধ রাখতে নির্দেশ কেন্দ্রের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3gZjsZl