পূর্বাভাস মিলিয়ে উত্তরে ভয়ঙ্কর ভারী বৃষ্টি, আজও চলবে দুর্যোগ

স্টাফ রিপোর্টার , কলকাতা : রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে আগেই জানিয়েছে হাওয়া অফিস। এবার কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে সেই তথ্যও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে রবিবার ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। অর্থাৎ এখানে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ রবিবার সকাল পর্যন্ত কোচবিহারে সর্বোচ্চ ২১৪.৮ মিলিমিটার বৃষ্টি হয়, জলপাইগুড়িতে ৮০.৪ মিলিমিটার বৃষ্টি হয়, শিলিগুড়িতে ৮০.০ মিলিমিটার বৃষ্টি হয়, কালিম্পং-এ ২৪.০ মিলিমিটার বৃষ্টি হয়, দার্জিলিঙে ১৯.৬ মিলিমিটার বৃষ্টি হয়, মালদহে ১২.৪ মিলিমিটার বৃষ্টি হয়।

শুক্রবার কোচবিহারে ৫১.০ মিলিমিটার বৃষ্টি হয়। দার্জিলিঙে ২.৪ মিলিমিটার বৃষ্টি হয়। জলপাইগুড়িতে ১২.৭ মিলিমিটার বৃষ্টি হয়। শিলিগুড়িতে ২০.৬ মিলিমিটার বৃষ্টি হয়। কালিম্পঙে ২.০ মিলিমিটার বৃষ্টি হয়। শুধুমাত্র মালদহে বৃষ্টি হয় ১২.২ মিলিমিটার। বৃহস্পতিবার রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে কোচবিহারে ১১৬.৬ মিলিমিটার বৃষ্টি হয়। দার্জিলিঙে ৩২.০ মিলিমিটার বৃষ্টি হয়। জলপাইগুড়িতে ১৩৬.৬ মিলিমিটার বৃষ্টি হয়। শিলিগুড়িতে ৬০.৬ মিলিমিটার বৃষ্টি হয়। কালিম্পঙে ৩৭.০ মিলিমিটার বৃষ্টি হয়। শুধুমাত্র মালদহে বৃষ্টি হয়নি। বুধবারের রেকর্ড কোচবিহারে ৯০.৩ মিলিমিটার বৃষ্টি হয়। দার্জিলিঙে ১০৪.২ মিলিমিটার বৃষ্টি হয়। জলপাইগুড়িতে ১৮০.২ মিলিমিটার বৃষ্টি হয়। মালদহে ৫৫.০ মিলিমিটার বৃষ্টি হয়। শিলিগুড়িতে ১৭৮.০ মিলিমিটার বৃষ্টি হয়। কালিম্পঙে ৪৯.০ মিলিমিটার বৃষ্টি হয়।

এদিকে , দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার সকাল পর্যন্ত আসানসোলে ০.৪ মিলিমিটার বৃষ্টি হয়। বাঁকুড়ায় ৬.৩ মিলিমিটার বৃষ্টি হয়, বর্ধমানে ৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়, ক্যানিংয়ে ৩.০ মিলিমিটার বৃষ্টি হয়, দিঘায় ০.৭ মিলিমিটার বৃষ্টি হয়, ডায়মন্ড হারবারে ১০.৩ মিলিমিটার বৃষ্টি হয়, হলদিয়ায় ৫৫.৪ মিলিমিটার বৃষ্টি হয়, কলাইকুন্ডায় ২১.৪ মিলিমিটার বৃষ্টি হয়, পানাগড়ে ২.৬ মিলিমিটার বৃষ্টি হয়।

The post পূর্বাভাস মিলিয়ে উত্তরে ভয়ঙ্কর ভারী বৃষ্টি, আজও চলবে দুর্যোগ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ECftVr
إرسال تعليق (0)
أحدث أقدم